ফাইল ছবি
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি যুবক আহত হয়েছেন। শনিবার মধ্যরাতে উপজেলার খাদলা সীমান্তের শ্যামনগর এলাকার ভারত অংশে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- শ্যামপুর এলাকার বাসিন্দা রবিউল ইসলাম (২৮) ও আজাদ হোসেন (২৬)।
বিজিবি ও স্থানীয়সূত্রে জানা গেছে, রাত দেড়টার দিকে শ্যামপুর এলাকার কয়েকজন যুবক সীমান্ত পেরিয়ে ভারতের অংশে ঢুকে পড়ে। এ সময় সীমান্তে টহলরত বিএসএফ সদস্যরা তাদেরকে লক্ষ্য করে ছররা গুলি ছোঁড়ে। এতে দুইজন গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
বিজিবির ৬০ ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. জিয়াউর রহমান আমার দেশকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, কেনো তারা ভারত অংশে গিয়েছিল তা এখনও স্পষ্ট নয়। এ বিষয়ে বিস্তারিত খোঁজ-খবর নেয়া হচ্ছে।
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজ...
বগুড়া প্রতিনিধি : কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...
পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...
পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

মন্তব্য (০)