ফাইল ছবি
পিএসএলের ফাইনালে ওঠার পথে লাহোর কালান্দার্সের হয়ে বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেন রিশাদ হোসেন। টাইগার স্পিনারের পারফরম্যান্সে মুগ্ধ হয়ে তাকে ২৪ ক্যারেটের স্বর্ণখচিত আইফোন ১৬ প্রো উপহার দিলেন লাহোরের টিম ডিরেক্টর।
ম্যাচ শেষে ড্রেসিংরুমে টিম ডিরেক্টর সামিন রানা রিশাদের হাতে তুলে দেন একটি আইফোন। তিনি বলেন, ‘আজ জামানকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্তটা সহজ ছিল না। আমরা রিশাদকে সুযোগ দিয়েছি এবং সে আমাদের গর্বিত করেছে। স্পিনের বিপক্ষে ভালো খেলা তিন ব্যাটারকে যেভাবে রিশাদ আউট করেছে সেটা অসাধারণ।’
সেই সময় ড্রেসিংরুমে সতীর্থরা করতালি দিয়ে রিশাদকে শুভেচ্ছা জানান এবং কেউ কেউ বাংলায় বলে ওঠেন, ‘ভালোবাসি, ভালোবাসি।’ এই উচ্ছ্বাসে শামিল হয়ে সামিন রানা নিজেও বলেন, ‘আমি তোমাকে ভালোবাসি।’
শুধু রিশাদ নন, ম্যাচে দুর্দান্ত ব্যাটিংয়ের জন্য কুশল পেরেরা (৩৫ বলে ৬১), মোহাম্মদ নাঈম (২৫ বলে ৫০) এবং দারুণ বোলিংয়ের জন্য সালমান মীরজাও (১৬ রানে ৩ উইকেট) পান একটি করে আইফোন।
স্পোর্টস ডেস্ক : ২০২৬ বিশ্বকাপ শেষ হওয়ার পরই জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে নিজ...
নিউজ ডেস্ক : ভারতের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করতে চায়...
স্পোর্টস ডেস্ক: মাত্র ১৫ বছর বয়সেই বিশ্ব ফুটবলের অন্যতম সম্ভ...
স্পোর্টস ডেস্ক : বৈভব সূর্যবংশীর ব্যাটিং তাণ্ডবে ১৯২ রানের চ...
নিউজ ডেস্ক : ক্রিকেটারদের জন্য নতুন পুরস্কারের ঘোষণা দিল ভার...

মন্তব্য (০)