• সমগ্র বাংলা

নারায়ণগঞ্জে শেখ হাসিনা সহ ৬২ জনের বিরুদ্ধে মামলা

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

নারায়ণগঞ্জে প্রতিনিধি: ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন সময়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সজল মিয়া (২০) নামের এক তরুণ গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। এ ঘটনার নয় মাস অতিবাহিত হওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে ৬২ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। একই মামলায় অজ্ঞাত হিসেবে রাখা হয়েছে আরও ১০০-১৫০ জন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীকে।

গত (১৬ মে) রাতে ভিকটিমের মা রুনা বেগম (৪৭) বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন।

সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম।  

মামলার অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল (৭৩), সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের (৭২), নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমান (৬৪), নারায়ণগঞ্জ-২ আসনের নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভী, শামীম ওসমানপুত্র অয়ন ওসমান (৩৭), শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমান (৪৫) প্রমুখ।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ২০ জুলাই ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন সময়ে বাদির ছেলে সজল মিয়া আন্দোলনকারীদের সঙ্গে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডাচ বাংলা ব্যাংকের সামনে অবস্থান নেন। ওইসময় আসামিদের এলোপাতাড়ি গুলিবর্ষণকালে ভিকটিমের পেটে গুলি লাগে।

তখন ঘটনাস্থলে থাকা কয়েকজন তাকে তাৎক্ষণিক চিটাগাংরোডের সুগন্ধা হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

(ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, নিহত সজলের মা বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।

মন্তব্য (০)





image

দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজার টাকা মূল্যের যৌন উত...

১

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজ...

image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

২

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

৩

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৪

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৫

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

  • company_logo