• লিড নিউজ
  • সমগ্র বাংলা

কুড়িগ্রামে বজ্রাঘাতে পল্লী চিকিৎসকের মৃত্যু

  • Lead News
  • সমগ্র বাংলা

ফাইল ছবি

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরীতে ধান কাটতে গিয়ে বজ্রাঘাতে হাতেম আলী (৩৮) নামে এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে। বুধবার (১৪ মে) সকাল ৮টার দিকে নাগেশ্বরী উপজেলার কালিগঞ্জ ইউনিয়নের কুমোদপুর এলাকার এ ঘটনায় ঘটে। নিহত ওই এলাকার ছাফের আলীর ছেলে। তিনি এক ছেলে ও দুই মেয়ের জনক ছিলেন।

 

স্থানীয়রা জানান, বুধবার সকাল থেকে আকাশে ঘন মেঘ ও গুড়িগুড়ি বৃষ্টি পড়েছিল। বৃষ্টি উপেক্ষা করে হাতেম আলী নিজের জমিতে ধান কাঁটতে যান। এ সময় হঠাৎ বজ্রাঘাতে ঘটনাস্থলেই মারা যান তিনি। স্থানীয় ইউপি সদস্য মো. মদিনা আলী জানান, ধান কাঁটার সময় বজ্রপাত হয়। এতে তিনি আহত হয়ে মাটিতে পড়ে যান। সেখানে মারা যান তিনি।

 

কচাকাটা থানার অফিসার ইনচার্জ(ওসি) নাজমুল আলম জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য (০)





image

ফরিদপুরের মধুখালীতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে ঢাকা-খুলনা মহাসড়কে ...

image

পাবনায় ডিবির অভিযানে ৮০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্র...

পাবনা প্রতিনিধি : পাবনার সুজানগরে অভিযান চালিয়ে ৮০ পিস ইয়া...

image

ঈশ্বরগঞ্জে চলাচলের রাস্তা বন্ধ করে ঘর নির্মাণের অভিযোগ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

লালমনিরহাটে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর শপথ গ্রহণ অনুষ্ঠিত

লালমনিরহাট প্রতিনিধি:: ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট জে...

image

এক যুগের অপেক্ষার অবসান: কালীগঞ্জ থেকে ঢাকায় সরাসরি বাস, ...

গাজীপুর প্রতিনিধি : ভোরের আলো ফুটতেই ব্যাগ কাঁধে নিয়ে বেরিয়ে পড়তেন চা...

  • company_logo