• সমগ্র বাংলা

এবার কোরআনের হাফেজা অন্ধ খাদিজার পাশে বিএনপি নেতা দুলু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি: পবিত্র কুরআনের ৩০ পারা মুখস্থ অন্ধ খাদিজা বেগমের পাশে দাঁড়ালেন লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। বুধবার জেলা সদরের মহেন্দ্রনগর ইউনিয়নের চিনিপাড়া গ্রামের সহায় সম্বলহীন ও গৃহহীন খাদিজা বেগমকে তিনরুম বিশিষ্ট আধাপাকা ঘর প্রদানের লক্ষ্যে নির্মাণ কাজের উদ্বোধন করেছেন। এদিকে মাথা গোজার ঠাঁই পেয়ে খুশি খাদিজা বেগম ও তার পরিবার।

এ সময় বিএনপি নেতা আসাদুল হাবিব দুলু বলেন, বিএনপি সব সময় জনমানুষের পাশে রয়েছে। অতীতেও ছিল,বর্তমানেও আছে আর আগামীতেও বিএনপি মানুষের পাশে থাকবে। কিছু মানুষ বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত রয়েছে। এসব মিথ্যা গুজবে কান দেবেন না। এ সময় তিনি ওই পরিবারের একজনকে চাকুরীরও ব্যবস্থা করে দেন। অন্ধ হাফেজ খাদিজা বেগমের ঘর উদ্বোধন অনুষ্ঠানে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন সহ বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজার টাকা মূল্যের যৌন উত...

১

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজ...

image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

২

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

৩

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৪

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৫

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

  • company_logo