• খেলাধুলা

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন পেস বোলিং কোচ শন টেইট

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা ক্রিকেটার শন টেইট। তাঁর নিয়োগের মধ্য দিয়ে জাতীয় দলে শেষ হলো আন্দ্রে অ্যাডামসের অধ্যায়। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ও আন্তর্জাতিক অঙ্গনে কোচ হিসেবে সুনাম অর্জন করা টেইট চলতি মাসেই বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন।

নিউজিল্যান্ডের সাবেক কোচ আন্দ্রে অ্যাডামসকে ২০২৪ সালের মার্চ মাসে বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ হিসেবে নিযুক্ত করা হয়েছিল। তবে সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাঁর চুক্তির ইতি টানে। অ্যাডামসকে তাঁর অবদানের জন্য শুভকামনা জানানোর পরপরই শন টেইটকে নতুন কোচ হিসেবে নিযুক্ত করার ঘোষণা দেয় বোর্ড।

৪২ বছর বয়সী শন টেইট তাঁর খেলোয়াড়ি জীবনে ছিলেন বিশ্বের অন্যতম দ্রুততম এবং সেরা পেসারদের একজন। কোচিং ক্যারিয়ারেও তিনি যথেষ্ট অভিজ্ঞ। এর আগে তিনি পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ এবং আফগানিস্তানের মতো আন্তর্জাতিক দলের পেস বোলিং কোচ হিসেবে কাজ করেছেন। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও তাঁর পদচারণা রয়েছে। গত বিপিএলে তিনি চিটাগং কিংসকে কোচিং করিয়ে ফাইনালে তুলেছিলেন বলে জানা যায়। এছাড়াও বিগ ব্যাশ লিগ, পাকিস্তান সুপার লিগ, লঙ্কান প্রিমিয়ার লিগ এবং ইংলিশ কাউন্টি ক্রিকেটে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে তাঁর।

মন্তব্য (০)





image

সর্বোচ্চ ভিত্তিমূল্যে আইপিএল নিলামে ফিরছেন বেন স্টোকস

১

স্পোর্টস ডেস্ক : দুই বছর বিরতির পর আবারও আইপিএলের নিলামে নাম লিখিয়েছেন ইংল্যা...

image

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ২৮ ধাপ এগোলেন হৃদয়, উন্নতি লিটনেরও

২

স্পোর্টস ডেস্ক : টেস্ট ক্রিকেটে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে র...

image

‎প্রথমবার হকি বিশ্বকাপে খেলার লক্ষ্যে বাংলাদেশের পরিকল্পনা

৩

‎স্পোর্টস ডেস্কঃ দেশের ইতিহাসে প্রথমবারের মতো হকি বিশ্বক...

image

আইপিএলকে না বললেন মোস্তাফিজ

৪

স্পোর্টস ডেস্ক :  গেল আইপিএলে রেকর্ড দামে দল পেয়েছিলেব মোস্তাফিজুর রহমান...

image

অস্ট্রেলিয়াকে উড়িয়ে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড

৫

স্পোর্টস ডেস্ক : ফিল সল্ট ও ডোনাল্ডের বিধ্বংসী ব্যাটিংয়ে অস্ট্রেলিয়াকে পাত্তা...

  • company_logo