• সমগ্র বাংলা

সাবেক সাংসদ তুহিনের মুক্তির দাবীতে নীলফামারীতে বিক্ষোভ সমাবেশ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নীলফামারী প্রতিনিধিঃ সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের মুক্তির দাবীতে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি।

মঙ্গলবার দুপুরে (৬মে) নীলফামারী জেলা প্রশাসক কার্যালয় চত্বরে জেলা বিএনপির আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। 
জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকারের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ পরিচালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম। 

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি মুক্তার হোসেন, নীলফামারী পৌর বিএনপির সভাপতি মাহবুব উর রহমান ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আল মাসুদ চৌধুরী, ডোমার উপজেলা বিএনপির সভাপতি রিয়াজুল ইসলাম, ডিমলা উপজেলা বিএনপির সভাপতি মনোয়ার হোসেন, জলঢাকা উপজেলা বিএনপির সভাপতি ময়নুল ইসলাম, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম।

বক্তারা উল্লেখ করেন, তুহিন ভাই শুধু একজন ব্যক্তি নন, তিনি জিয়া পরিবারের অন্যতম সদস্য। সাবেক সংসদ সদস্য এবং নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি। তাকে নিয়ে আমরা গর্বিত। তার হাত ধরেই এগিয়েছে নীলফামারী। রাজনৈতিক আক্রোশে তিনি আজ নির্যাতীত।

সমাবেশ শেষে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস বরাবর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান মাধ্যমে একটি স্মারকলিপি প্রদান করেন বিএনপি নেতারা।

এরআগে জেলা, উপজেলা বিএনপিসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে জড়ো হন জেলা শহরের পৌর বাজারস্থ দলীয় কার্যালয়ে। দুপুর সাড়ে ১২টার দিকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়। 

 

মন্তব্য (০)





image

দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজার টাকা মূল্যের যৌন উত...

১

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজ...

image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

২

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

৩

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৪

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৫

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

  • company_logo