• শিক্ষা

বাকৃবিতে অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহারের প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতি সামাল দিতে ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের জন্য অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহারবিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।  

সোমবার (৫ মে) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। 

ভারপ্রাপ্ত লাইব্রেরিয়ান কৃষিবিদ বোরহান উদ্দীনের তত্ত্বাবধানে ফায়ার সার্ভিসের বিশেষজ্ঞরা অংশগ্রহণকারীদের বিভিন্ন ধরনের অগ্নি নির্বাপক যন্ত্রের ব্যবহারবিধি, প্রকারভেদ এবং জরুরি অবস্থায় সঠিকভাবে সাড়া দেওয়ার কৌশল হাতে-কলমে শেখান। এ সময় সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল্লাহসহ অন্যান্য অতিথিগণ উপস্থিত ছিলেন।  

আয়োজকদের মতে, লাইব্রেরির মতো সংবেদনশীল স্থানে নিরাপত্তা নিশ্চিত করতে এই প্রশিক্ষণ অপরিহার্য ছিল। প্রশিক্ষণে লাইব্রেরি স্টাফ ছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।

এই উদ্যোগ লাইব্রেরিয়ান বোরহান উদ্দীন সম্পর্কে বলেন, "লাইব্রেরিতে প্রায় ৪০ কোটি টাকার মূল্যবান পুস্তক ও গবেষণাসামগ্রী সংরক্ষিত থাকে। এছাড়াও ১৯৬২ সাল থেকে শুরু করে বর্তমান পর্যন্ত সকল পত্রিকার রেকর্ড দস্তাবেজ । তাই অগ্নিকাণ্ডের ঝুঁকি মোকাবিলায় আমাদের প্রস্তুত থাকতে হবে। ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ নিয়মিত আয়োজন করার পরিকল্পনা রয়েছে।"

মন্তব্য (০)





image

এক বছরেও লিফট চালু হয়নি, ১০ তলা হলে ছাত্রীদের দুর্ভোগ

১

নিউজ ডেস্ক : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ১০ তলাবিশ...

image

২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম চালু হবে: শিক্ষামন্ত্রী

২

নিউজ ডেস্ক : শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম...

image

প্রাথমিক শিক্ষকদের বদলিসহ ৯ দাবি

৩

নিউজ ডেস্ক : প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন স্কে...

image

‎দেশে দক্ষ মানবসম্পদ তৈরিতে ঘাটতির বড় কারণ একাডেমিয়া-ইন্ড...

৪

‎নিউজ ডেস্কঃ শিক্ষাঙ্গন ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কার্যক...

image

৩০ নভেম্বরের মধ্যে শতভাগ বই উপজেলায় পৌঁছাবে সরকার, মান রক...

৫

নিউজ ডেস্কঃ ২০২৭ শিক্ষাবর্ষ শুরুর আগেই দেশের প্রায় ৪ কোটি শি...

  • company_logo