• সমগ্র বাংলা

নওগাঁয় পরিত্যক্ত আওয়ামী লীগ কার্যালয় থেকে যুবকের মরদেহ উদ্ধার

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

 নওগাঁ প্রতিনিধি : নওগাঁ জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ের লিফটের ফাঁকা জায়গা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার (৪ মে) দুপুর আড়াইটার দিকে  শহরের সরিষাহাটির মোড় এলাকার সাততলা ভবন থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত যুবকের নাম দেলোয়ার হোসেন (৩৫)। তিনি নওগাঁ সদর উপজেলার শহীদুলের মোড় এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম মছির উদ্দিন।

স্থানীয়রা জানান, দুপুরের দিকে হঠাৎ বিকট শব্দ শুনে তাঁরা ঘটনাস্থলে গিয়ে দেখেন একজন ব্যক্তি রক্তাক্ত অবস্থায় লিফটের ফাঁকা জায়গায় পড়ে আছেন।

সাইফুল ইসলাম নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, “গত ৫ আগস্ট এই ভবনে অগ্নিসংযোগ ও ভাঙচুরের পর থেকে এটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এখানে সাধারণত কেউ আসে না। দুপুরে হঠাৎ বিকট শব্দ শুনে ভিতরে গিয়ে দেখি রক্তাক্ত অবস্থায় একজন পড়ে আছে। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা এসে মরদেহ উদ্ধার করে নওগাঁ জেনারেল হাসপাতালে নিয়ে যান।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই যুবক ভবনটির লিফটের তার অথবা রেলিংয়ের ধাতব বস্তু চুরি করতে গিয়েছিলেন। সাততলায় উঠে  অসতর্কতাবশত নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। স্থানীয়দের মধ্যে ঘটনাটি জানার মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। 

মন্তব্য (০)





image

দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজার টাকা মূল্যের যৌন উত...

১

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজ...

image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

২

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

৩

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৪

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

image

বগুড়ায় শিক্ষার্থীদের সুপেয় পানীর ব্যবস্থা করলেন যুবদল সম...

৫

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শি...

  • company_logo