• সমগ্র বাংলা

নড়াইলে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস ২০২৫ পালিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল  প্রতিনিধিঃ বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে নড়াইলে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস ২০২৫ পালিত হয়েছে। এই উপলক্ষ্যে বৃহস্পতিবার (১ মে) জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জুলিয়া সুকাইনা, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি আহসান মাহমুদ রাসেল, অতিরিক্ত জেলা পুলিশ সুপার মোঃ আশরাফুল ইসলাম, নড়াইল প্রেসক্লাবের সদস্য সচিব মাহবুবুর রশিদ লাবলু প্রমুখ। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখছেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের যশোরের পরিদর্শক মোঃ আরিফুল ইসলাম।

এ সময় নড়াইল সদর নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক মোস্তফা কামাল, সুলতান মাহমুদ, মুন্সী আসাদ রহমান, ইমরান হোসেন, আঃ ছাত্তার, মো. নূরুন্নবী সামদানী, তাহের আলী মোল্লা, দ্বীন ইসলাম উপস্থিত ছিলেন।

নড়াইল জেলা প্রশাসন এবং ও প্রতিষ্ঠান পরিদর্শন পরিদপ্তর যশোর যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করা হয়।

মন্তব্য (০)





image

নারায়ণগঞ্জে গোপন চেম্বার খুঁড়ে ৯৯ বোতল স্কাফ উদ্ধার, গ্রে...

১

​নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ ​নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় মেঝের নিচ...

image

সাবেক তথ্যমন্ত্রী হাছান মাহমুদের চাচাতো ভাই গ্রেপ্তার

২

নিজস্ব ডেস্ক : রাঙামাটির রাজস্থলী উপজেলা থেকে সাবেক তথ্যমন্ত্রী ও চট্টগ্রাম-৭...

image

রাণীনগরে অগ্নিসন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির প্রতিব...

৩

নওগাঁ প্রতিনিধি: সারা দেশে সংগঠিত অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের ...

image

এমপি আবদুল মালেকের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

৪

নিজস্ব ডেস্ক : সিলেট-৩ আসনের সরকারদলীয় সংসদ সদস্য মোহাম্মদ আবদুল মালেকের বাসা...

image

ভারতে কারাভোগ শেষে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি

৫

নিজস্ব ডেস্ক : কাজের আশায় ভারতে গিয়ে আটক হওয়া আট বাংলাদেশি নাগরিককে ট্রাভেল প...

  • company_logo