ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধিঃ ইসলামের মৌলিক শিক্ষা ও বিধানের বিরুদ্ধে নারী বিষয়ক সংষ্কার কমিশনের ৬ দফা প্রস্তাব বাতিলের দাবিতে এবং ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে কেন্দ্রীয় মহাসমাবেশ সফল করতে পাবনায় বিক্ষোব সমাবেশ হয়েছে।
বুধবার (৩০ এপ্রিল) সকালে হেফাজতে ইসলাম পাবনা জেলা শাখার উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
পাবনা প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ চত্বরে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয় ।
সমাবেশে বক্তব্য দেন, হেফাজতে ইসলাম পাবনা জেলার সাধারণ সম্পাদক মুফতি নাজমুল হাসান, মাওলানা আব্দুল গফুর, মাওলানা আমিনুর রহমান, মুফতি ইলিয়াস, মুক্তি মুক্তাদির সহ হেফাজতে ইসলাম পাবনা জেলা শাখার অন্যান্য সদস্যরা।
বক্তারা অবিলম্বে ইসলামের মৌলিক শিক্ষা ও বিধানের বিরুদ্ধে নারী বিষয়ক সংষ্কার কমিশনের ৬ দফা প্রস্তাব বাতিলের দাবি জানান।
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় মেঝের নিচ...
নিজস্ব ডেস্ক : রাঙামাটির রাজস্থলী উপজেলা থেকে সাবেক তথ্যমন্ত্রী ও চট্টগ্রাম-৭...
নওগাঁ প্রতিনিধি: সারা দেশে সংগঠিত অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের ...
নিজস্ব ডেস্ক : সিলেট-৩ আসনের সরকারদলীয় সংসদ সদস্য মোহাম্মদ আবদুল মালেকের বাসা...
নিজস্ব ডেস্ক : কাজের আশায় ভারতে গিয়ে আটক হওয়া আট বাংলাদেশি নাগরিককে ট্রাভেল প...

মন্তব্য (০)