• সমগ্র বাংলা

জামালপুরে তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি নিয়ে ব্যতিক্রমী কর্মশালা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি :

জামালপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে মুক্তিযোদ্ধা, আইনজীবি সাংবাদিক, কৃষক, শ্রমিক,নারী সমাজসহ বিভিন্ন পেশার সর্বস্তরের জনগণের মাঝে ব্যাপক জনমত গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা ও তথ্যচিত্র প্রদর্শনী আযোজন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে জামালপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ প্রাঙ্গণে মতবিনিময় সভা ও তথ্যচিত্র প্রদর্শনী আয়োজন অনুষ্ঠিত হয়।

জামালপুর জেলা বিএনপির সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহম্মেদ, এ সময় সাবেক উপমন্ত্রী সিরাজুল হক, কৃষক দল নেতা বিষ্ণ চন্দ্র মন্ডল, সাবেক ভিপি মনোয়ার হোসেন লিয়ন, জেলা ছাত্রদল সহ- সভাপতি সাহাদত হোসেন সাগর বক্তব্য রাখেন।

বিশাল স্ক্রিনে পাওয়ার পয়েন্ট প্রযুক্তি ব্যবহার করে চিত্রগ্রাফের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের রাজনৈতিক ভিষন তুলে ধরেন।

জামালপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ বলেন, বিএনপি একটি জনপ্রিয় রাজনৈতিক দল। এই দলটি সব সময় মানুষের কল্যানে রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে কাজ করছে। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান যে ৩১ দফা নিয়ে রাস্ট্র পরিচালনার স্বপ্ন দেখছেন। আমরা তার এই স্বপ্নটাকেই ছড়িয়ে দিতে চাই মফস্বলের মানুষের কাছে। আমি মুক্তিযোদ্ধা সংসদ থেকে এই কর্মশালা শুরু করেছি। পর্যায়ক্রমে পুরো জেলায় প্রতিটি এলাকায় ৩১ দফার প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরব।

মন্তব্য (০)





image

‎ময়মনসিংহে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত

১

নিউজ ডেস্কঃ ময়মনসিংহে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার...

image

দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজার টাকা মূল্যের যৌন উত...

২

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজ...

image

বগুড়ায় ‎প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ. লীগ নেতা মা...

৩

বগুড়া প্রতিনিধি : ‎কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...

image

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

৪

পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

image

পঞ্চগড়ে অবসরপ্রাপ্ত তিন মউশিক শিক্ষক ও দুই কেয়ারটেকারকে ...

৫

পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

  • company_logo