প্রতীকী ছবি
পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে বাদশা হোসেন (৫৫) নামের এক ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৮ এপ্রিল) রাতে ঈশ্বরদী উপজেলার উমিরপুর রেললাইনের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতের পরিবারের দাবী তাকে অপহরনের পর গলা কেটে হত্যা করা হয়েছে।
নিহত বাদশা হোসেন ঈশ্বরদী উপজেলার পাকশী যুক্তিতলা এলাকার মৃত দেলবার হোসেনের ছেলে। তিনি মুদি দোকানি ও জমি কেনা বেচার ব্যবসা করতেন।
নিহতের ছেলে মিঠুন সিএনআইকে জানান, গত দুইদিন আগে তার বাবার কাছে চাঁদা দাবী করে অপহরণকারী দুর্বৃত্তরা। সেই টাকা না দেওয়ায় সোমবার রাত সাড়ে আটটার দিকে ঈশ্বরদী উপজেলার তালতলা মোড় এলাকা থেকে কয়েকজন দুর্বৃত্ত অস্ত্রের মুখে জিম্মি করে তার বাবাকে তুলে নিয়ে যায়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে ঈশ্বরদী পৌর এলাকার উমিরপুর রেললাইনের পাশ থেকে তার দ্বিখন্ডিত মরদেহ পাওয়া যায়।
ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান সিএনআইকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় মেঝের নিচ...
নিজস্ব ডেস্ক : রাঙামাটির রাজস্থলী উপজেলা থেকে সাবেক তথ্যমন্ত্রী ও চট্টগ্রাম-৭...
নওগাঁ প্রতিনিধি: সারা দেশে সংগঠিত অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের ...
নিজস্ব ডেস্ক : সিলেট-৩ আসনের সরকারদলীয় সংসদ সদস্য মোহাম্মদ আবদুল মালেকের বাসা...
নিজস্ব ডেস্ক : কাজের আশায় ভারতে গিয়ে আটক হওয়া আট বাংলাদেশি নাগরিককে ট্রাভেল প...

মন্তব্য (০)