• শিক্ষা

বিশ্ব ভেটেরিনারি দিবস উপলক্ষে পবিপ্রবিতে বিনামূল্যে ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পেইন

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের আয়োজনে বিশ্ব ভেটেরিনারি দিবস-২০২৫ উপলক্ষে অনুষ্ঠিত হলো দিনব্যাপী বিনামূল্যের ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত ।

রবিবার (২৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি টিচিং হাসপাতালের প্রাঙ্গণে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রাণবন্ত এ আয়োজনে দূরদূরান্ত থেকে আগত গবাদিপশু ও পোষাপ্রাণির চিকিৎসা প্রদান করা হয়। চিকিৎসাসেবার পাশাপাশি উপস্থিত খামারিদের মাঝে প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয় ।

অনুষ্ঠানে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন টিচিং ভেটেরিনারি চিফ ভেটেরিনারিয়ান প্রফেসর ড. মোঃ সেলিম আহাম্মদ, মেডিসিন, সার্জারি অ্যান্ড অবস্টেট্রিক্স বিভাগের চেয়ারম্যান ড. দিব্যেন্দু বিশ্বাস এবং সহকারী অধ্যাপক ডা. এস এম হানিফ। চিকিৎসা কার্যক্রমে ভেটেরিনারি ডিসিপ্লিনের তৃতীয় ও চতুর্থ বর্ষের শিক্ষার্থীরাও সরাসরি অংশগ্রহণ করে নিজেদের দক্ষতাকে আরও সমৃদ্ধ করার সুযোগ পায়।

চিফ ভেটেরিনারিয়ান প্রফেসর ড. মোঃ সেলিম আহাম্মদ বলেন, “শিক্ষার্থীরা এ ধরনের বাস্তব অভিজ্ঞতার মধ্য দিয়ে সমাজের প্রতি তাদের দায়িত্ববোধ ও সেবামূলক মানসিকতা গড়ে তুলতে সক্ষম হচ্ছে।”

মেডিসিন, সার্জারি অ্যান্ড অবস্টেট্রিক্স বিভাগের চেয়ারম্যান ড. দিব্যেন্দু বিশ্বাস বলেন, "খামারিদের কল্যাণে আমরা নিয়মিত এ ধরনের ক্যাম্পেইন আয়োজন করে থাকি। ভবিষ্যতেও এ উদ্যোগ অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।"

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম ফ্রি মেডিকেল ক্যাম্পেইন

আয়োজকদের এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের আন্তরিক ধন্যবাদ ও সাধুবাদ জানিয়ে বলেন, “শিক্ষার্থীদের এ ধরনের উদ্যোগ ভবিষ্যতের মানবিক ও যোগ্য ভেটেরিনারিয়ান তৈরিতে সহায়ক ভূমিকা রাখবে। গবাদিপশু ও প্রাণিসম্পদ উন্নয়নের জন্য এমন সেবামূলক কর্মসূচি সময়োপযোগী ও প্রশংসনীয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সর্বদা এ ধরনের ইতিবাচক উদ্যোগের সাথে রয়েছে এবং থাকবে।”

উল্লেখ্য, ক্যাম্পেইনের মাধ্যমে শতাধিক গবাদিপশু ও পোষাপ্রাণির স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা প্রদান করা হয়। খামারিদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং প্রাণিসম্পদ সুরক্ষার গুরুত্ব সম্পর্কেও সচেতনতা সৃষ্টি করা হয় এ মহতী আয়োজনে।

মন্তব্য (০)





image

এক বছরেও লিফট চালু হয়নি, ১০ তলা হলে ছাত্রীদের দুর্ভোগ

১

নিউজ ডেস্ক : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ১০ তলাবিশ...

image

২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম চালু হবে: শিক্ষামন্ত্রী

২

নিউজ ডেস্ক : শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম...

image

প্রাথমিক শিক্ষকদের বদলিসহ ৯ দাবি

৩

নিউজ ডেস্ক : প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন স্কে...

image

‎দেশে দক্ষ মানবসম্পদ তৈরিতে ঘাটতির বড় কারণ একাডেমিয়া-ইন্ড...

৪

‎নিউজ ডেস্কঃ শিক্ষাঙ্গন ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কার্যক...

image

৩০ নভেম্বরের মধ্যে শতভাগ বই উপজেলায় পৌঁছাবে সরকার, মান রক...

৫

নিউজ ডেস্কঃ ২০২৭ শিক্ষাবর্ষ শুরুর আগেই দেশের প্রায় ৪ কোটি শি...

  • company_logo