ছবিঃ সিএনআই
দোহার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহারের সবচেয়ে বড় বাজার জয়পাড়া বাজারে চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২২ এপ্রিল) দিবাগত রাত পৌনে ৪টার দিকে বাজারের হারুন অর রশিদের দোকানে এ ঘটনা ঘটে। দোকান মালিক হারুন অর রশিদ জানান, মঙ্গলবার রাত পৌনে ৪টার দিকে তার দোকানে চুরি হয়। সকালে পাশের হোটেলের এক কর্মচারী তাকে মুঠোফোনে ঘটনাটি জানায়। এরপর তিনি দোকানে প্রবেশ করে দেখেন দোকানের দো’তলার গ্রিল কেটে চোর দোকানে ঢুকে আলমারি ভেঙে প্রায় ১২ লাখ টাকার বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট, ৩ লাখ টাকার মোবাইল ফোনের রিচার্জ কার্ড ও ক্যাশ বাক্স থেকে নগদ প্রায় ৫০ হাজার টাকা নিয়ে গেছে।
এ ব্যাপারে জয়পাড়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল আজিজ জানান, খবর পেয়ে বিষয়টি আমি দোহার থানায় একাধিকবার মুঠোফোনে জানিয়েছি। তবে এখনও পুলিশ আসেনি।
এ বিষয়ে দোহার থানার ওসি রেজাউল করিম বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
নিউজ ডেস্কঃ ময়মনসিংহে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার...
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজ...
বগুড়া প্রতিনিধি : কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...
পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...
পঞ্চগড় প্রতিনিধি: দীর্ঘদিন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক ...

মন্তব্য (০)