• শিক্ষা

পারভেজ হত্যার প্রতিবাদে পবিপ্রবিতে ছাত্রদলের মানববন্ধন

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

পবিপ্রবি প্রতিনিধি: রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী  জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় মানববন্ধন করেছে পবিপ্রবি ছাত্রদল। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম রাতুল ও সাধারণ সম্পাদক সোহেল রানা জনি।

সোমবার (২১ এপ্রিল) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ছাত্রদলের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে পবিপ্রবি শাখা ছাত্রদল সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম রাতুল বলেন, “ মিডিয়ার মাধ্যমে আপনারা দেখেছেন আমাদের ভাই পারভেজকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ভিডিও ফুটেজে স্পষ্টভাবে  এর প্রমাণ রয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে অপরাধীদের গ্রেপ্তার করতে হবে। শাস্তি প্রদানের মাধ্যমে বিচার সুনিশ্চিত করতে হবে।”

এবিষয়ে পবিপ্রবি ছাত্রদল সাধারণ সম্পাদক সোহেল রানা জনি বলেন,   "আমাদের ভাই জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদ এবং হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে পবিপ্রবি ছাত্রদলের পক্ষ থেকে আমাদের এই  কর্মসূচি। ফ্যাসিস্ট সরকারের আমলে যেভাবে আমাদের ভাইয়েরা গুম-খুনের স্বীকার হয়েছে ঠিক একইভাবে বর্তমানে বৈছাআ'র  সন্ত্রাসী কর্মীদের হাতে আমাদের ভাই পারভেজ খুন হয়েছে। আমরা অতিসত্ত্বর এই ঘটনায় জড়িত হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি। "

গত ১৯ এপ্রিল  শনিবার বিকেল চারটার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে ‘ইঙ্গিতপূর্ণ’ হাসাহাসিকে কেন্দ্র করে জাহিদুল ইসলাম পারভেজ হত্যা করা হয়। জাহিদুল বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২৩ ব্যাচের ছাত্র ছিলেন। ২২ বছর বয়সী এ শিক্ষার্থীর বাড়ি ময়মনসিংহের বিরুনিয়া ইউনিয়নে। এ হত্যার ঘটনায় আটজনের বিরুদ্ধে বনানী থানায় মামলা হয়েছে।

মন্তব্য (০)





image

‎প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে বদ্ধপরিকর সরকার: ...

১

নিউজ ডেস্কঃ যুগের চাহিদার সঙ্গে সংগতিপূর্ণ শিক্ষাব্যবস্থার আ...

image

মেডিকেল-ডেন্টালে ভর্তির নীতিমালা প্রকাশ

২

নিউজ ডেস্কঃ দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল-ডেন্টাল কলে...

image

ম্যানেজিং কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করে পর...

৩

নিউজ ডেস্ক : বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যান...

image

‎টানা ছুটিতে যাচ্ছে শিক্ষার্থীরা, কোন প্রতিষ্ঠানে কত দিন ...

৪

নিউজ ডেস্কঃ বছরের শেষ মাস ডিসেম্বরে শীতকালীন অবকাশ ও বড়দিন উ...

image

এসএসসিতে বোর্ডপ্রতি জিপিএ-৫ প্রাপ্ত ১০০ শিক্ষার্থীকে ল্যা...

৫

নিউজ ডেস্কঃ চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় বোর্ডপ্রতি ...

  • company_logo