• খেলাধুলা

৮২ রানের লিড নিয়ে অলআউট জিম্বাবুয়ে, মিরাজের ৫ উইকেট

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ সিলেট টেস্টের প্রথম দিনের শেষবেলা স্বস্তিতে কেটেছিল জিম্বাবুয়ের। বিনা উইকেটে ৬৭ রান নিয়ে দিন শেষ করেছিল তারা। প্রথম ইনিংসে বাংলাদেশের করা ১৯১ রানের জবাবে শক্ত অবস্থানেই ছিল তারা। কিন্তু দ্বিতীয় দিন সকালে নাহিদ রানার গতিতে আর ২১ রান যোগ করতেই ৩ উইকেট খুইয়ে বসে তারা। তবে শুরুর ধাক্কার পরও বাংলাদেশের সংগ্রহ টপকে লিড নিতে পেরেছে সফরকারীরা।

নিজেদের প্রথম ইনিংসে ২৭৩ রানে অলআউট হওয়া জিম্বাবুয়ে লিড পেয়েছে ৮২ রানের।

তবে জিম্বাবুয়ে যে লিড আরও বাড়িয়ে নিতে পারেনি, তার পেছনে বড় ভূমিকা রেখেছেন মেহেদি হাসান মিরাজ এবং নাহিদ রানা। মিরাজ ৫২ রান খরচায় তুলে নিয়েছেন ৫ উইকেট। আর নাহিদ রানার গতি সামলাতে ব্যাপক নেওয়ার পরও তাকে ৩ উইকেট উপহার দিয়েছে জিম্বাবুয়ে।

জিম্বাবুয়ের ব্যাটারদের মধ্যে পঞ্চাশোর্ধ্ব ইনিংসের দেখা পেয়েছেন কেবল দুজন- ব্রায়ান বেনেট এবং অভিজ্ঞ শন উইলিয়ামস। এর মধ্যে উইলিয়ামসের ব্যাটেই এসেছে দলীয় সর্বোচ্চ ৫৯ রান। ৫৭ রান করেছেন ওপেনার বেনেট।

৮২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা বাংলাদেশ এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১.২ ওভারে তুলেছে বিনা উইকেটে ৪ রান।

মন্তব্য (০)





image

সর্বোচ্চ ভিত্তিমূল্যে আইপিএল নিলামে ফিরছেন বেন স্টোকস

১

স্পোর্টস ডেস্ক : দুই বছর বিরতির পর আবারও আইপিএলের নিলামে নাম লিখিয়েছেন ইংল্যা...

image

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ২৮ ধাপ এগোলেন হৃদয়, উন্নতি লিটনেরও

২

স্পোর্টস ডেস্ক : টেস্ট ক্রিকেটে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে র...

image

‎প্রথমবার হকি বিশ্বকাপে খেলার লক্ষ্যে বাংলাদেশের পরিকল্পনা

৩

‎স্পোর্টস ডেস্কঃ দেশের ইতিহাসে প্রথমবারের মতো হকি বিশ্বক...

image

আইপিএলকে না বললেন মোস্তাফিজ

৪

স্পোর্টস ডেস্ক :  গেল আইপিএলে রেকর্ড দামে দল পেয়েছিলেব মোস্তাফিজুর রহমান...

image

অস্ট্রেলিয়াকে উড়িয়ে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড

৫

স্পোর্টস ডেস্ক : ফিল সল্ট ও ডোনাল্ডের বিধ্বংসী ব্যাটিংয়ে অস্ট্রেলিয়াকে পাত্তা...

  • company_logo