প্রতীকী ছবি
দোহার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহার উপজেলায় বিদ্যালয়ের বেঞ্চে বসাকে কেন্দ্র করে রাব্বি ও ইউসুফ নামের দুই শিক্ষার্থীকে ছুরিকাঘাত করলো মধ্য লটাখোলা এলাকার মো. সাজুর ছেলে মশিউর নামের অপর এক শিক্ষার্থী। সোমবার (২১ এপ্রিল) সকালে উপজেলার লটাখোলা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। আহত রাব্বি চর-লটাখোলা এলাকার আউয়াল বেপারী ছেলে ও ইউসুফ একই এলাকার মোশারফ হোসেন এর ছেলে বলে জানা গেছে।
পরে দুই শিক্ষার্থীকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে অবস্থা আশংকাজনক হওয়ায় ইউসুফ নামের শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক মো. আশরাফুল।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, সকালে বিদ্যালয়ের বেঞ্চে বসাকে কেন্দ্র করে তর্ক-বিতর্কের একপর্যায়ে লটাখোলা এলাকার মশিউর নামে এক শিক্ষার্থী তার সহপাঠী রাব্বি ও ইউসুফ নামের দুই শিক্ষার্থীকে ছুরিকাঘাত কওে স্কুল থেকে পালিয়ে যায়।
এ ঘটনায় দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রেজাউল করিম বলেন, এ ঘটনার খবর পেয়েই সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তবে আসামীকে গ্রেপ্তারে কাজ করছে দোহার থানা পুলিশ।
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় মেঝের নিচ...
নিজস্ব ডেস্ক : রাঙামাটির রাজস্থলী উপজেলা থেকে সাবেক তথ্যমন্ত্রী ও চট্টগ্রাম-৭...
নওগাঁ প্রতিনিধি: সারা দেশে সংগঠিত অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের ...
নিজস্ব ডেস্ক : সিলেট-৩ আসনের সরকারদলীয় সংসদ সদস্য মোহাম্মদ আবদুল মালেকের বাসা...
নিজস্ব ডেস্ক : কাজের আশায় ভারতে গিয়ে আটক হওয়া আট বাংলাদেশি নাগরিককে ট্রাভেল প...

মন্তব্য (০)