ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্কঃ আগের দিনটা বেশ গুমোট কেটেছে। ব্যাটিংয়ে মোটাদাগে অস্বস্তির পর বোলিংও হয়েছিল ছন্নছাড়া। সিলেট টেস্টের প্রথম দিনের ভুলের মাশুল দ্বিতীয় দিনে তুলে দিচ্ছেন টাইগার পেসাররা। নাহিদ রানার জোড়া আঘাতের পর স্বস্তির সকাল এনে দিয়েছেন হাসান মাহমুদ।
সিলেটের লাক্কাতুরা চা বাগান ঘেরা স্টেডিয়ামে সকালটি ইতোমধ্যে বাংলাদেশ নিজেদের করে নিয়েছেন। দুই ওপেনারকে নাহিদ ফিরিয়েছেন, তিনে নামা নিক উইলসকে ফিরিয়েছেন হাসান। ৮৮ রান তুলতে তাতেই তিন উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। প্রথম ইনিংসে বাংলাদেশের থেকে তারা এখনও ১০৩ রান পেছনে।
গতকাল সফরকারীদের দারুণভাবে টেনে দেন দুই ওপেনার ব্রায়ান বেনেট ও বেন কারান। আজ সোমবার সকালে ৬৭ রান থেকে শুরু করা জুটিকে বেশিদূর এগোতে দেননি নাহিদ। ৬৯ রানে ভেঙেছেন জুটি। ১৮ রান করে ফেরেন কারান। ফিফটি হাঁকিয়ে চোখের কাটা হওয়া বেনেটকেও পরাস্ত করেছেন স্পিডস্টার নাহিদ। বেনেট ফেরার আগে করেন ৫৭ রান। এরপর তিনে নামা নিককে (২) বেশিসময় থাকতে দেননি হাসান। তাতেই আসে স্বস্তির সকাল।
গতকাল হতশ্রী এক দিন দেখেছে বাংলাদেশ। সিলেটে রোববার প্রথম টেস্টের প্রথমদিনে বাংলাদেশ মাত্র ১৯১ রানে অলআউট হয়। স্বাগতিকদের বোলিংয়ে নাকানিচুবানি খাওয়ানোর পর ব্যাটিংয়েও দাপট দেখায় জিম্বাবুয়ে। সেই দাপট আজ সকাল অবধি চলে। এখনও তারা ম্যাচের লাটাই হাতে রেখেছে। যদিও সকালেই তোপ দেগেছেন নাহিদ-হাসান। বাকি সময়ে টাইগার বোলাররা ছড়ি ঘোরালে ম্যাচের হালও ঘুরে যাবে।
স্পোর্টস ডেস্ক : প্রথমার্ধে ছন্দহীন ফুটবলে দুই গোল হজম ...
স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে লিডসে সিরিজের দ্বিতীয় ওয়...
নিউজ ডেস্কঃ ফিফা আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার...
স্পোর্টস ডেস্ক : ডারহামে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডে ম্য...
স্পোর্টস ডেস্ক : জাপানের আইচি-নাগোয়ায় শুরু হয়েছে ২০২৬ এশিয়ান...

মন্তব্য (০)