• শিক্ষা

ফরিদপুরে পলিটেকনিক শিক্ষার্থীদের শান্তিপূর্ণ সমাবেশ: ৬ দফা দাবিতে অনড়

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি: ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে সারা দেশে চলমান শান্তি সমাবেশের অংশ হিসেবে ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটে একটি শান্তিপূর্ণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার ( ২০ শে এপ্রিল)  দুপুরে প্রতিষ্ঠানের শহীদ মিনার প্রাঙ্গণে এই সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের পাশাপাশি ফরিদপুর ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট এবং ফরিদপুর গ্রাসরুট পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরাও অংশ নেন।

সমাবেশে শিক্ষার্থীরা তাদের ছয় দফা দাবি দ্রুত বাস্তবায়নের জোড়ালো দাবি জানিয়ে শিক্ষার্থীরা বলেন, "ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা দেশ গড়ার একটি গুরুত্বপূর্ণ কাঠামো। আমাদের এভাবে হেয় প্রতিপন্ন করা হলে তা মেনে নেওয়া হবে না। আমাদের দাবি অবিলম্বে মেনে নিতে হবে।”

সমাবেশে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে তাদের দাবি তুলে ধরেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

মন্তব্য (০)





image

‎প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে বদ্ধপরিকর সরকার: ...

১

নিউজ ডেস্কঃ যুগের চাহিদার সঙ্গে সংগতিপূর্ণ শিক্ষাব্যবস্থার আ...

image

মেডিকেল-ডেন্টালে ভর্তির নীতিমালা প্রকাশ

২

নিউজ ডেস্কঃ দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল-ডেন্টাল কলে...

image

ম্যানেজিং কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করে পর...

৩

নিউজ ডেস্ক : বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যান...

image

‎টানা ছুটিতে যাচ্ছে শিক্ষার্থীরা, কোন প্রতিষ্ঠানে কত দিন ...

৪

নিউজ ডেস্কঃ বছরের শেষ মাস ডিসেম্বরে শীতকালীন অবকাশ ও বড়দিন উ...

image

এসএসসিতে বোর্ডপ্রতি জিপিএ-৫ প্রাপ্ত ১০০ শিক্ষার্থীকে ল্যা...

৫

নিউজ ডেস্কঃ চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় বোর্ডপ্রতি ...

  • company_logo