• সমগ্র বাংলা

বন্যহাতির পায়ে পৃষ্ঠ হয়ে সাতকানিয়ায় এক মহিলা নিহত

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় বন্যহাতির আক্রমণে ১ মহিলা নিহত হয়েছে।(১৬ এপ্রিল) বুধবার চরতি ইউনিয়নের সুইপুরা এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বনাঘোনা দরগাহ পাড়া নামক স্থানে শরমিন আকতার (৩৭) নামের এক মহিলা হাতির আক্রমণের শিকার হন। নিহত শরমিন চার সন্তানের জননী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত মহিলা পাহাড়ে গরু আনতে গিয়ে হাতি দেখে দৌড় দিয়ে ঝোপঝাড়ে লুকিয়ে থাকলেও হাতি দেখে ফেলায় তাকে পায়ে পিষ্ট করে মেরে ফেলে।

নিহত মহিলার স্বামী সোলতান আহমদ বলেন, আমি কাজে ছিলাম খবর পেয়ে এসে দেখি আমার বউ হাতির আক্রমণে নিহত হয়েছে। আমার চারটি সন্তান রয়েছে। সন্তানেরা মাকে হারিয়ে দিশেহারা। আমি প্রশাসনের কাছে ক্ষতিপূরণ ও বিচার চাই।

স্থানীয় ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার আবদুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত মহিলার পরিবারের আর্থিক অবস্থা খারাপ। তারা গবাদি পশু পালন করে জীবযাপন করে। প্রশাসনের কাছে বনবিভাগ থেকে ক্ষতিপূরণের দাবি জানাই।

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস বলেন, সাতকানিয়া থানা পুলিশ এবং বনবিভাগকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। সরকারি বিধিমোতাবেক  ক্ষতিপূরণ বা আর্থিক সহায়তার ব্যবস্থা করা হবে।

মন্তব্য (০)





image

নারায়ণগঞ্জে গোপন চেম্বার খুঁড়ে ৯৯ বোতল স্কাফ উদ্ধার, গ্রে...

১

​নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ ​নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় মেঝের নিচ...

image

সাবেক তথ্যমন্ত্রী হাছান মাহমুদের চাচাতো ভাই গ্রেপ্তার

২

নিজস্ব ডেস্ক : রাঙামাটির রাজস্থলী উপজেলা থেকে সাবেক তথ্যমন্ত্রী ও চট্টগ্রাম-৭...

image

রাণীনগরে অগ্নিসন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির প্রতিব...

৩

নওগাঁ প্রতিনিধি: সারা দেশে সংগঠিত অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের ...

image

এমপি আবদুল মালেকের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

৪

নিজস্ব ডেস্ক : সিলেট-৩ আসনের সরকারদলীয় সংসদ সদস্য মোহাম্মদ আবদুল মালেকের বাসা...

image

ভারতে কারাভোগ শেষে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি

৫

নিজস্ব ডেস্ক : কাজের আশায় ভারতে গিয়ে আটক হওয়া আট বাংলাদেশি নাগরিককে ট্রাভেল প...

  • company_logo