ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধিঃ জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের পদোন্নতির রায় হাইকোর্টের মাধ্যমে বাতিলসহ ৬ দফা দাবিতে পাবনা বাস টার্মিনাল গোল চত্বরে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এতে যানবাহনের যানজটে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।
বুধবার (১৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বাইপাস সড়ক হয়ে টার্মিনাল গোল চত্ত্বরে পৌঁছায়। এসময় ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত দুপুর দেড়টা পর্যন্ত অবরোধ চলছে।
এ সময় শিক্ষার্থীদের সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করতে দেখা গেছে। কেউ কেউ খণ্ড খণ্ড ভাগ হয়ে সড়কে খেলাধুলা করছেন। এছাড়া নানা স্লোগানে স্লোগানে তাদের দাবি তুলে ধরছেন। অবরোধের কারণে সড়কে যানবাহনের দীর্ঘ সারিতে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।
শিক্ষার্থীরা বলেন, জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্টের মাধ্যমে বাতিল করতে হবে, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যেকোনো বয়সে ভর্তির সুবিধা বাতিল করতে হবে, উপ-সহকারী প্রকৌশলী ও সমমান পদে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ার ও মনো টেকনোলজি হতে পাসকৃতদের সংরক্ষিত পদের বিপরিতে নিয়োগ দিতে হবে।
পাবনা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি-তদন্ত) মো. মনিরুজ্জামান বলেন, এর আগেও তারা একই দাবিতে অবরোধ করেছিল, আজও করেছে। আমরা সেখানে আছি। সেনাবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আছেন। বিষয়টি নিয়ে আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছি।
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় মেঝের নিচ...
নিজস্ব ডেস্ক : রাঙামাটির রাজস্থলী উপজেলা থেকে সাবেক তথ্যমন্ত্রী ও চট্টগ্রাম-৭...
নওগাঁ প্রতিনিধি: সারা দেশে সংগঠিত অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের ...
নিজস্ব ডেস্ক : সিলেট-৩ আসনের সরকারদলীয় সংসদ সদস্য মোহাম্মদ আবদুল মালেকের বাসা...
নিজস্ব ডেস্ক : কাজের আশায় ভারতে গিয়ে আটক হওয়া আট বাংলাদেশি নাগরিককে ট্রাভেল প...

মন্তব্য (০)