ফাইল ছবি
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের মহানগরীর হারিকেন ডেগেরচালা এলাকায় রহস্যজনক বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছে। বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন।
দগ্ধরা হলেন, মো. হারিজ (৫৫) তার স্ত্রী আয়শা খাতুন ও তাদের সন্তান মাইদুল।
মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ৬ টার দিকে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাদেরকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যায়।
পুলিশ ও স্থানীয়রা জানান, মহানগরীর ডেগেরচালা এলাকায় ভাড়া বাসায় হারিজ স্ত্রী সন্তান নিয়ে বসবাস করতেন। বাসার সবাই সকালে ঘুমাচ্ছিলেন। হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। ওই শব্দের পর আশপাশের লোকজন বের হয়ে দেখেন ৩ জন দগ্ধ হয়েছে। পরে দ্রুত তারা অ্যাম্বুলেন্সে করে তাদের হাসপাতালে পাঠায়। বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন। তাদের রুমে কোন সিলিন্ডার গ্যাসের বোতল ছিলো না, বিদ্যুৎ সংযোগও ঠিক রয়েছে। অথচ বিস্ফোরণে রুমের দরজা, জানালা ভেঙে গেছে। মশারি ও বাচ্চার স্কুলের ব্যাগের কিছু অংশ পুড়ে গেছে।
গাজীপুর মেট্রোপলিটন গাছা থানার উপপরিদর্শক কামরুল বলেন, “তিনজন দগ্ধ হয়েছে, তাদের বার্ন ইউনিটে ভর্তি রাখা হয়েছে। তবে কি কারণে বিস্ফোরণ হয়েছে তা এখনো জানা যাচ্ছে না। তাদের রুমের টিভি, ফ্রিজ ও বিদ্যুৎ লাইন ঠিক রয়েছে। রুমে গ্যাসের লাইন ও সিলিন্ডার ছিলো না। দগ্ধদের সঙ্গে কথা হলে আসল ঘটনা জানা যাবে।”
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় মেঝের নিচ...
নিজস্ব ডেস্ক : রাঙামাটির রাজস্থলী উপজেলা থেকে সাবেক তথ্যমন্ত্রী ও চট্টগ্রাম-৭...
নওগাঁ প্রতিনিধি: সারা দেশে সংগঠিত অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের ...
নিজস্ব ডেস্ক : সিলেট-৩ আসনের সরকারদলীয় সংসদ সদস্য মোহাম্মদ আবদুল মালেকের বাসা...
নিজস্ব ডেস্ক : কাজের আশায় ভারতে গিয়ে আটক হওয়া আট বাংলাদেশি নাগরিককে ট্রাভেল প...

মন্তব্য (০)