ছবিঃ সিএনআই
লালমনিরহাট প্রতিনিধি: সম্প্রতি লালমনিরহাট জর্জকোটে বিভিন্ন পদে নিজস্ব আত্নীয় স্বজন সহ অর্থের বিনিময়ে পতিত স্বৈরাচারের দোসরদের কে চাকুরিতে নিয়োগ দেয়ার প্রতিবাদ ও নিয়োগ বাতিলের দাবীতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সচেতন নাগরিক সমাজের উদ্যোগে রবিবার সকালে স্থানীয় নর্থকিং চাইনিজ রেস্টুরেন্টের হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক জয়নুল আবেদীন স্বপন এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন।এ সময় তিনি বলেন, চলতি বছরের মার্চে স্বজন প্রীতি ও আর্থিক লেনদেনের বিনিময়ে অযোগ্য ব্যক্তিদের জর্জকোটের অফিস সহায়ক ও জারীকারক ২৪টি পদে নিয়োগ দেয়া হয়। অবিলম্বে এ নিয়োগ বাতিলের দাবি জানান এ সংবাদ সম্মেলনের মাধ্যমে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, সচেতন নাগরিক সমাজের সদস্য আফজাল হোসেন,অ্যাডভোকেট ময়েজ উদ্দিন সহ অন্যান্যরা।এ অবৈধ নিয়োগ বাতিল করা না হলে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
নওগাঁ প্রতিনিধি: “উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক...
নিউজ ডেস্কঃ ময়মনসিংহে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার...
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজ...
বগুড়া প্রতিনিধি : কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...
পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

মন্তব্য (০)