• শিক্ষা

বাকৃবিতে ছিনতাই, আটক দুই ছিনতাইকারী

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অবস্থিত পুলিশ ক্যাম্পের পুলিশ সদস্যরা দুই ছিনতাইকারীকে আটক করেছে।

বুধবার (৯ এপ্রিল) রাতে ঘটনাটি নিশ্চিত করেছেন বাকৃবি পুলিশ ক্যাম্পের সাব-ইন্সপেক্টর (এসআই) মোখলেছুর রহমান। 

ঘটনা সম্পর্কে এসআই মোখলেছুর রহমান বলেন, নাম প্রকাশে অনিচ্ছুক বাকৃবির দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী ব্রহ্মপুত্র নদের পাড়ে বিকালে ঘুরতে গেলে ছিনতাইকারী দলের চার সদস্য তার মোবাইল ফোন এবং মানিব্যাগ জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়। আশেপাশের লোকজনের সহযোগিতায় একজনকে ধরা গেলে তাকে ভ্রাম্যমাণ প্রক্টরিয়াল টিমের কাছে হস্তান্তর করা হয়। 

তিনি আরো জানান, জব্দকৃত ছিনতাইকারীকে ব্যবহার করে পুলিশ অভিযানের মাধ্যমে আরো এক সদস্যকে আটক করে। এবং তার কাছ থেকেই ওই শিক্ষার্থীর মোবাইল ফোন এবং নগদ ৬২০ টাকা পাওয়া গিয়েছে।

এ সময়ে এসআই মোখলেছুর রহমান আটককৃত দুই ছিনতাইকারী ও পলাতক দুইজনসহ মোট চার জনের পরিচয় প্রকাশ করেন। আটককৃতরা হলেন- কেওয়াটখালির আইলসের মোড়ের মৃত নূর ইসলামের ছেলে মো. রুমান (২০), একই স্থানের দুলালের ছেলে মো. রাকিব (২১)।

পলাতক দুই জন হলেন- কেওয়াটখালির মো. মহিদুল (২০) এবং কেওয়াটখালির বলাচাপুর হাক্কানীমোড়ের মো. সামি (১৯)।

ছিনতাইকারী রুমান বলে, "আমরা চারজন মিলে ভাইকে ধরলে ভাই আমাকে আটকে রাখে বাকি তিন সঙ্গী পালিয়ে যায়। পরে আমি তাদেরকে ফোন দিয়ে ডাকলে রাকিব আবার ফেরত আসে তখন স্যাররা রাকিবকে আর আমাকে ধরে নিয়ে ক্যাম্পে আসে। বেশিদিন হয়নি আমরা এসব কাজ শুরু করেছি। আমাদেরকে শয়তানে ধরেছিল এজন্য আমরা এরকম কাজ করেছি।"

মন্তব্য (০)





image

এক বছরেও লিফট চালু হয়নি, ১০ তলা হলে ছাত্রীদের দুর্ভোগ

১

নিউজ ডেস্ক : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ১০ তলাবিশ...

image

২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম চালু হবে: শিক্ষামন্ত্রী

২

নিউজ ডেস্ক : শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম...

image

প্রাথমিক শিক্ষকদের বদলিসহ ৯ দাবি

৩

নিউজ ডেস্ক : প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন স্কে...

image

‎দেশে দক্ষ মানবসম্পদ তৈরিতে ঘাটতির বড় কারণ একাডেমিয়া-ইন্ড...

৪

‎নিউজ ডেস্কঃ শিক্ষাঙ্গন ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কার্যক...

image

৩০ নভেম্বরের মধ্যে শতভাগ বই উপজেলায় পৌঁছাবে সরকার, মান রক...

৫

নিউজ ডেস্কঃ ২০২৭ শিক্ষাবর্ষ শুরুর আগেই দেশের প্রায় ৪ কোটি শি...

  • company_logo