• শিক্ষা

বগুড়ায় মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির সুযোগ পাওয়া ১২৬ শিক্ষার্থীকে সংবর্ধনা

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধিঃ সারাদেশের বিভিন্ন মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির সুযোগ পাওয়া বগুড়ার ১২৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে মানিকস্ বায়োলজি স্কুল। 

মঙ্গলবার সকালে শহরের টিটু মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের হাতে অভিনন্দন ক্রেস্ট তুলে দেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো: আসাদুজ্জামান। 

এসময় তিনি বলেন, উত্তরের প্রাণকেন্দ্র বগুড়ার সন্তানেরা অত্যন্ত মেধাবী। যুগের পর যুগ অনেক গুণী মানুষের জন্ম হয়েছে এই ভূমিতে। শিক্ষা ও চিকিৎসা অঙ্গনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বগুড়ার মানুষেরা ভূমিকা রেখে চলেছেন। সেই তালিকায় শুধুমাত্র মানিকস বায়োলজি থেকেই ১২৬ জন দেশের বিভিন্ন স্বনামধন্য মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন তা সত্যিই গর্বের ও আনন্দের। তিনি শিক্ষার্থীদের মানবিক গুণাবলী সম্পন্ন চিকিৎসক হিসেবে মানব সেবায় ব্রতী হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, মেডিকেল শিক্ষা জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত পুরো যাত্রাটায় একটি সংগ্রাম। তাই ধৈর্য্যের সাথে প্রতিটি সিঁড়ি পার করতে তিনি শিক্ষার্থীদের শুভ কামনা জানান। 

মানিকস্ বায়োলজির প্রতিষ্ঠাতা আমিনুল ইসলাম মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাবতলী মহিলা কলেজের অধ্যক্ষ নূরে আলম সিদ্দিকী, পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক হাবিবুর রহমান রজব এবং শিক্ষক জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন জাহিদ হাসান ও আসাদ। 

অনুষ্ঠানে সংবর্ধিত শিক্ষার্থীরা জানান, মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়া সত্যিই অনেক চ্যালেঞ্জের ছিল। দিনরাত কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে তাদের এই নতুন যাত্রা শুরু হয়েছে। তাদের প্রস্তুতিতে মানিকস বায়োলজি যেভাবে তাদের পাশে থেকেছে শিক্ষার্থীরা সেজন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সাথে ভবিষ্যতে ভালো চিকিৎসক হয়ে তারা দেশ ও দশের কল্যাণে কাজ করারও প্রত্যাশা ব্যক্ত করেন।

 

মন্তব্য (০)





image

‎সরকারি ৬ কলেজে নতুন অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগ

নিউজ ডেস্কঃ দেশের ছয়টি সরকারি কলেজে নতুন অধ্যক্ষ ও উপাধ...

image

হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের ৩৭ ছাত্র সাময়িক বহিষ্কার

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও ...

image

চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক, যুক্ত হচ্ছে ৮টি ...

নিউজ ডেস্কঃ জাতীয় শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণি থেকে খেলাধ...

image

বৃহস্পতিবার ক্লাস শেষে স্কুল-কলেজে ১৬, মাদ্রাসায় ২৩ দিনের...

নিউজ ডেস্কঃ ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের শিক...

image

বেরোবিতে ‘পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডোর’এক্সপো,শিক্ষার্থ...

রংপুর ব্যুরো : উচ্চশিক্ষা,গবেষণা ও আন্তর্জাতিক একাডেমিক সহযো...

  • company_logo