ছবিঃ সিএনআই
পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) সুসজ্জিত ও আধুনিক সুবিধাসম্পন্ন ট্রেজারার কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ৭ এপ্রিল (সোমবার) এক জমকালো আয়োজনে কার্যালয়টির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম।
বিশ্ববিদ্যালয়ের আর্থিক কার্যক্রমকে আরও গতিশীল ও যুগোপযোগী করতে কার্যালয়টি আধুনিকায়ন করা হয়। উদ্বোধন শেষে আনুষ্ঠানিকভাবে ট্রেজারার অধ্যাপক মো. আব্দুল লতিফের কাছে কার্যালয়টি হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান, রিজেন্ট বোর্ড সদস্য অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান, আইন ও ভূমি প্রশাসন অনুষদের ডীন অধ্যাপক মো. জামাল হোসেন, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো: ইকতিয়ার উদ্দিন এবং অর্থ ও হিসাব বিভাগের পরিচালক মোহাম্মদ জসীম উদ্দিন।
এছাড়াও বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দ, হিসাব বিভাগসহ প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা ও স্বচ্ছতা আনতে এই ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম।
নিউজ ডেস্ক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদের (...
নিউজ ডেস্ক : নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় এবং কিশ...
পবিপ্রবি প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...
নিউজ ডেস্কঃ চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ১০ আ...

মন্তব্য (০)