ছবিঃ সিএনআই
গোপালপুর প্রতিনিধিঃ নিরীহ ফিলিস্তিনিদের উপর সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইল কর্তৃক বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে টাঙ্গাইলের গোপালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে তৌহিদী জনতার উদ্যোগে পৌর শহরের গোহাটা মসজিদ থেকে মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে থানা চত্ত্বরে বিক্ষোভ সমাবেশ করেন।
সমাবেশে বক্তব্য রাখেন, কওমী ওলামা পরিষদের সভাপতি মাওলানা নূর মোহাম্মদ, সাধারণ সম্পাদক মাওলানা সাকের আহাম্মেদ, ইমাম ও মুয়াজ্জিন পরিষদের সভাপতি মাওলানা জোবায়ের হোসেন, সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা মুফতি নাজির সিদ্দিকী, ইমাম ও মুয়াজ্জিন পরিষদেও পৌর শাখার সভাপতি মুফতি আব্দুল হান্নান, সাংগঠনিক সম্পাদক শরিফ বিন নূর ইমাম ও খতিব মাওলানা আঃ রাজ্জাক, মজিদপুর মাদরাসার মুহতামিম মাওলানা জয়নুল আবেদীন, ইসলামী আন্দোলন পৌর শাখার সভাপতি হাফেজ রুহুল আমিন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সুমন প্রমূখ। এ সময় বিক্ষোভকারী আমেরিকা ও ইজরাইলের জাতীয় পতাকায় অগ্নি সংযোগ ও তাদের সকল পণ্য বয়কটের ঘোষণা দেন।
নওগাঁ প্রতিনিধি: “উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক...
নিউজ ডেস্কঃ ময়মনসিংহে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার...
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজ...
বগুড়া প্রতিনিধি : কারাবন্দী হওয়ার প্রায় ১৬ মাস পর ...
পঞ্চগড় প্রতিনিধি:‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’&...

মন্তব্য (০)