ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধিঃ গাজা উপত্যকার বাতাসে এখন হাহাকার ও আর্তনাদ। ইসরায়েলি বাহিনীর ছোঁড়া বোমায় উড়ছে ছিন্নভিন্ন মরদেহ। এমন চিত্রে প্রতিবাদে মুখর বিশ্ব।
এরই ধারাবাহিকতায় গাজায় চালানো বর্বর হত্যাকাণ্ডের প্রতিবাদে শিক্ষার্থী-জনতার বিক্ষোভে উত্তাল পাবনার সড়ক।
সোমবার (৭ এপ্রিল) বেলা ১১টার দিকে শহরের শহীদ চত্বরে এ বিক্ষোভ শুরু হয়। এর আগে পাবনা জিলা স্কুল, সরকারি এডওয়ার্ড কলেজ ও নার্সিং ইনস্টিটিউটসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহীদ চত্বরে জড়ো হন শিক্ষার্থীরা। এর সঙ্গে যোগ দেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
এসময় বক্তারা বলেন, গাজায় দীর্ঘ ১৮ মাস ধরে হামলা ও হত্যাকাণ্ড অব্যাহত রেখেছে বর্বর ইসরায়েলি বাহিনী। অসংখ্য মুসলিম হত্যা করেছে। শিশু, চিকিৎসাকর্মী ও সাংবাদিক- কোনো কিছুই বাদ দিচ্ছে না। গাজাকে একটি ধ্বংস নগরীতে রূপান্তরিত করা হয়েছে। এরকম বর্বরতা বিশ্ব এর আগে দেখিনি। আমরা বিশ্ব মুসলিমের অংশ হিসেবে এর তীব্র প্রতিবাদ জানাই।
এসময় ইসরায়েলি পণ্য বয়কটের স্লোগান দিয়ে শহীদ চত্বরের পাশে লতিফ টাওয়ারের বাটা শোরুমে জুতা ও ঢিল নিক্ষেপ করেন বিক্ষুব্ধরা। উত্তেজনা বাড়তে থাকলে ছাত্রনেতারা তাদের নিবৃত্ত করেন। পরে গাজাবাসীর জন্য মোনাজাত করে কর্মসূচি শেষ হয়।
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় মেঝের নিচ...
নিজস্ব ডেস্ক : রাঙামাটির রাজস্থলী উপজেলা থেকে সাবেক তথ্যমন্ত্রী ও চট্টগ্রাম-৭...
নওগাঁ প্রতিনিধি: সারা দেশে সংগঠিত অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের ...
নিজস্ব ডেস্ক : সিলেট-৩ আসনের সরকারদলীয় সংসদ সদস্য মোহাম্মদ আবদুল মালেকের বাসা...
নিজস্ব ডেস্ক : কাজের আশায় ভারতে গিয়ে আটক হওয়া আট বাংলাদেশি নাগরিককে ট্রাভেল প...

মন্তব্য (০)