ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধি: জামায়াতে ইসলামীর জেলা ৬সেক্রেটারী ড. মুহাদ্দিস এনামুল হক বলেছেন, শহীদ নেতৃবৃন্দের কুরবানীর বিনিময়ে অর্জিত স্বাধীনতা টিকিয়ে রাখতে হলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনে সকলকে এগিয়ে আসতে হবে। জুলাই শহীদদের ত্যাগের বিনিময়ে দ্বীন কায়েমের যে সুযোগ সৃষ্টি হয়েছে সে সুযোগকে কাজে লাগাতে হবে। কারণ আল্লাহর দ্বীন কায়েম ছাড়া বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব নয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর সদর উপজেলার ৬নং ইউনিয়ন ওলামা, যুব ও শ্রমিক বিভাগের উদ্যোগে আজ রবিবার সৈয়দপুর সিকদারহাট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
এতে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী আউলিয়াপুর ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি মাওলানা মকসেদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলার কর্মপরিষদ সদস্য এ্যাডভোকেট মাহবুবুর রহমান ভুট্টু, দিনাজপুর-৩ আসনের মনোনিত জাতীয় সংসদ সদস্য প্রার্থী এ্যাডভোকেট. মাইনুল আলম,উপজেলা কমিটির আমীর প্রভাষক মেহরাব আলী, শহর কমিটির আমীর সিরাজুস সালেহীন ও সদর উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা আশরাফুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মহব্বতপুর দাখিল মাদরাসার সুপার মাওলানা মিজানুর রহমান, জামায়াত নেতা আনোয়ার হোসেন ও ক্বারী হাবিবুল্লাহ বেলালী প্রমূখ।
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় মেঝের নিচ...
নিজস্ব ডেস্ক : রাঙামাটির রাজস্থলী উপজেলা থেকে সাবেক তথ্যমন্ত্রী ও চট্টগ্রাম-৭...
নওগাঁ প্রতিনিধি: সারা দেশে সংগঠিত অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের ...
নিজস্ব ডেস্ক : সিলেট-৩ আসনের সরকারদলীয় সংসদ সদস্য মোহাম্মদ আবদুল মালেকের বাসা...
নিজস্ব ডেস্ক : কাজের আশায় ভারতে গিয়ে আটক হওয়া আট বাংলাদেশি নাগরিককে ট্রাভেল প...

মন্তব্য (০)