• সমগ্র বাংলা

ফেসবুকে মহানবীকে কটুক্তি, জড়িতকে গ্রেপ্তারের দাবিতে দিনাজপুরে মহাসড়ক অবরোধ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি: মহানবী হজরত মুহাম্মদ (সাঃ) কে সম্পর্কে  ফেসবুকে কটূক্তিমুলক পোষ্ট দেওয়ায় অভিযুক্ত যু্বককে গ্রেপ্তার দাবিতে আবারো দিনাজপুরে মহাসড়ক অবরোধসহ বিক্ষোভ করেছে স্হানীয়রা। আজ রবিবার সকাল ৯টা থেকে সন্ধ্যার আগ পর্যন্ত  মোহনপুর আমবাড়ী এবং আমতলী এলাকায় পৃথক স্হানে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়ক অবরোধ করে রাখে তারা।

 

 অবরোধে সড়কে আটকা পড়ে কয়েকশত  যানবাহন। এতে ভোগান্তিতে পড়তে হয় হাজার হাজার মানুষকে।


বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর শহর কমিটির  আমির সিরাজুস সালেহীন, হেফাজতে ইসলামের নেতা মাওলানা মতিউর রহমান কাসেমী, স্থানীয় ব্যক্তি খাদেমুল, আকবর রহমান, শিক্ষক ইমামুল হকসহ অন্যান্যরা।

 

জানা গেছে ফেসবুকে স্টাটার্স দেওয়া যুবক সুবাস দাস দিনাজপুর সদেরর বনতাড়া গ্রামের বাসিন্দা। ঢাকার একটি পোশাক কারখানার শ্রমিক সে। তাকে গ্রেপ্তারের দাবিতে তিনদিন ধরে বিক্ষোভসহ শান্তিটুর্নভাবে সমাবেশের কর্মসূচি পালন করে আসছে স্হানীয়রা। 

অন্যদিকে আন্দোলনের মুখে পরিবারসহ আত্বগোপন করেছে ওই যুবক।

 

কোতোয়ালী থানার ইনচার্জ মতিউর রহমান জানান, মহানবীকে কটু্ক্তির ঘটনায় থানায় একটি মামলা রেকর্ড করা হয়েছে। কটূক্তিকারী ওই যুবককের ফেসবুক গ্রুপে যুক্ত থাকার অভিযোগে বনতাড়া বালুপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক উপেন্দ্র নাথ রায়কে আটক করা হয়েছে। সে সুবাস দাসের শিক্ষক। অপর দিকে আত্বগোপন করায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তারে বিলম্ব হচ্ছে। সন্ধ্যান পাওয়া মাত্র তাকে গ্রেপ্তারের আশ্বাসে সন্ধ্যার আগে অবরোধ প্রত্যাহার করেছে আন্দোলনকারিরা।

মন্তব্য (০)





image

একসঙ্গে প্রাণ গেল একই পরিবারের ৪ জনের

১

নিউজ ডেস্ক : ময়মনসিংহে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি ...

image

কাওরাইদকে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত করার অঙ্গীকার স্...

২

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নকে সন্ত্রাস,...

image

রাণীনগরে উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা

৩

নওগাঁ প্রতিনিধি: “উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক...

image

‎ময়মনসিংহে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত

৪

নিউজ ডেস্কঃ ময়মনসিংহে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার...

image

দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজার টাকা মূল্যের যৌন উত...

৫

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজ...

  • company_logo