• সমগ্র বাংলা

স্নানোৎসব থেকে বাড়ী ফেরার পথে লেগুনা নিয়ন্ত্রণ হারিয়ে নারী ও শিশুসহ আহত ১০

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের লাঙ্গল বন্ধে সনাতন ধর্মালম্বীদের স্নানোৎসব থেকে শেষে বাড়ি ফেরার পথে রুপগঞ্জ বিশ্বরোডে লেগুনা গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে নারী ও শিশুসহ ১০ জন আহত হয়েছে।

আজ শনিবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের নিয়ে আসা হয় তাদের।

আহতরা হলেন, বাসন্তী রানী দাস (৫২), ও তাঁর দুই মেয়ে শীলা রানী দাস (২৬) ও শিল্পী রানী দাস (২৮) ছোয়ারানী দাস (৫), বিশ্বনাথ দাস (৪৮), অমূল্য দাস (৫০), চায়না রানী দাস (৫০), মিলনী রানী দাস (৪৫), ঈশান দাস (৬) সুমিত্রা রানী (৬০)।

আহত শিল্পী রানী দাসের স্বামী সোহাগ দাশ জানান, আমরা সবাই ঢাকার ডেমরা এলাকার বাসিন্দা। আজ আমাদের হিন্দু সম্প্রদায়ের নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে স্নান ছিল। এ উপলক্ষে আমাদের প্রতিবেশী কয়েকটি পরিবারসহ সবাই লাঙ্গলবন্দে স্নান করতে গিয়েছিলাম। পরে সবাই মিলে একটি লেগুনা গাড়ি ভাড়া করে বাড়ি ফিরছিলাম। এ সময় রূপগঞ্জ বিশ্ব রোডের যাত্রামুড়া এলাকায় আমাদের বহনকারী লেগুনাটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। এ ঘটনায় লেগুনায় থাকা নারী ও শিশুসহ প্রায় ১০ জন গুরুতর আহত হয়। আহতদের অনেকেরই মাথায় আঘাত পেয়েছে। পরে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয় তাদের।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আজ সন্ধ্যার দিকে রুপগঞ্জ থেকে গুরুতর আহত অবস্থায় নারী ও শিশুসহ ১০ জনকে হাসপাতালে আনা হয়েছে। বর্তমানে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। আহতদের সবাই হিন্দু ধর্মালম্বী। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

মন্তব্য (০)





image

নারায়ণগঞ্জে গোপন চেম্বার খুঁড়ে ৯৯ বোতল স্কাফ উদ্ধার, গ্রে...

১

​নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ ​নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় মেঝের নিচ...

image

সাবেক তথ্যমন্ত্রী হাছান মাহমুদের চাচাতো ভাই গ্রেপ্তার

২

নিজস্ব ডেস্ক : রাঙামাটির রাজস্থলী উপজেলা থেকে সাবেক তথ্যমন্ত্রী ও চট্টগ্রাম-৭...

image

রাণীনগরে অগ্নিসন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির প্রতিব...

৩

নওগাঁ প্রতিনিধি: সারা দেশে সংগঠিত অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের ...

image

এমপি আবদুল মালেকের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

৪

নিজস্ব ডেস্ক : সিলেট-৩ আসনের সরকারদলীয় সংসদ সদস্য মোহাম্মদ আবদুল মালেকের বাসা...

image

ভারতে কারাভোগ শেষে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি

৫

নিজস্ব ডেস্ক : কাজের আশায় ভারতে গিয়ে আটক হওয়া আট বাংলাদেশি নাগরিককে ট্রাভেল প...

  • company_logo