প্রতীকী ছবি
কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলা কারাগারে সুজিত চন্দ্র দে (৪০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ২টা ২০ মিনিটে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সুজিতের।
মৃত হাজতি সুজিত চন্দ্র দে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ঢাকী ঠাকুরহাটি গ্রামের মৃত বদির চন্দ্র দের ছেলে।
কিশোরগঞ্জ জেলা কারাগারের জেল সুপার রীতেশ চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গতরাত ১টা ৪০ মিনিটে সুজিত চন্দ্র দের বুকে প্রচন্ড ব্যথা শুরু হয়। আমরা শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর।’
জেল সুপার আরও বলেন, ‘সুজিত চন্দ্র দে চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি থেকে হাজতি হিসেবে কিশোরগঞ্জ জেলা কারাগারে বন্দি ছিলেন। তিনি মিঠামইন থানার বিস্ফোরক উপাদান আইনসহ সংঘর্ষের মামলায় গ্রেপ্তারকৃত আসামি ছিলেন। তার হাজতী নং- ১২২৯/২৫। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।’
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় মেঝের নিচ...
নিজস্ব ডেস্ক : রাঙামাটির রাজস্থলী উপজেলা থেকে সাবেক তথ্যমন্ত্রী ও চট্টগ্রাম-৭...
নওগাঁ প্রতিনিধি: সারা দেশে সংগঠিত অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের ...
নিজস্ব ডেস্ক : সিলেট-৩ আসনের সরকারদলীয় সংসদ সদস্য মোহাম্মদ আবদুল মালেকের বাসা...
নিজস্ব ডেস্ক : কাজের আশায় ভারতে গিয়ে আটক হওয়া আট বাংলাদেশি নাগরিককে ট্রাভেল প...

মন্তব্য (০)