প্রতীকী ছবি
দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের নবাবগঞ্জ এবং বীরগঞ্জে আজ বুধবার কয়েক ঘন্টার ব্যবধানে দুইজন গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ। মৃত্যুর রহস্য জানতে লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেছেন তারা।
আজ বুধবার বিকাল ৪টার দিকে নবাবগঞ্জের আশুরার বিল সংলগ্ন বাগানে লাইলী বেগম নামে একজন গৃহবধুর লাশ উদ্ধার করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ।
লাইলী বেগম (৪৫) নবাবগঞ্জের খটখটিয়া কৃষ্ণপুে মেরিপাড়ার আব্দুল হামিদের স্ত্রী।
নবাবগঞ্জ থানার উপ পরিদর্শক আব্দুর রহিম জানান, বাবার সাথে ভাগবাটোয়ারা নিয়ে মনোকষ্টে পাশ্ববর্তী বাগানে গলায় রসি পেচিয়ে আত্বহত্যা করেছে লাইলী বেগম। এসময় একটি গাছের হেলে পড়া ডালের সাথে লাশ মাটিতে হাটুগাড়া অবস্হায় ঝুলে ছিল। সুরতহাল রিপোর্টে ফাঁসিতে ঝুলে মৃত্যু ঘটনার সব আলামত দেখতে পেয়েছেন তারা। তবে সঠিক কারন জানতে লাশ ময়না তদন্তে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করেছেন তারা।
এর আগে আজ সকাল ১১ টার দিকে বীরগঞ্জের ৮ নম্বর ভোগনগর ইউনিয়নের ভাবকী গ্রামে গোলাপী বেগম নামে আরেক গৃহ বধুর লাশ উদ্ধার করা হয়েছে।
গোলাপী বেগম (৩০) ভাবকী গ্রামের মেহের আলীর স্ত্রী।
বীরগঞ্জ থানার ইনচার্জ আব্দুল গফুর জানান, আজ সকাল ৬টার দিকে গলায় ফাঁস দিয়ে আত্বহত্যা করেছে গোলাপী বেগম। বিলম্বে জানতে পেরে পুলিশ খবর দিয়েছিল স্বজনরা। ১১ টার দিকে সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ মর্গে পাঠানোর সময় প্রবল আপত্তি তোলে ম্বজনরা। বুঝিয়ে লাশ মর্গে প্রেরন করেছেন তারা। স্বজনদের দাবি কিছুটা মানষিক ভারসাম্যহীনতায় ভুগছিল গোলাপী।
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় মেঝের নিচ...
নিজস্ব ডেস্ক : রাঙামাটির রাজস্থলী উপজেলা থেকে সাবেক তথ্যমন্ত্রী ও চট্টগ্রাম-৭...
নওগাঁ প্রতিনিধি: সারা দেশে সংগঠিত অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের ...
নিজস্ব ডেস্ক : সিলেট-৩ আসনের সরকারদলীয় সংসদ সদস্য মোহাম্মদ আবদুল মালেকের বাসা...
নিজস্ব ডেস্ক : কাজের আশায় ভারতে গিয়ে আটক হওয়া আট বাংলাদেশি নাগরিককে ট্রাভেল প...

মন্তব্য (০)