• সমগ্র বাংলা

মিরসরাইতে সড়ক দুর্ঘটনায় আসবাব ও কাঠ ব্যবসায়ীর মৃত্যু

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামে মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় রাজীব বৈদ্য (৩৮) নামের এক আসবাব ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত রাজীব বৈদ্য উপজেলার দুর্গাপুর ইউনিয়নের হাজীস্বরাই গ্রামের বিমল বৈদ্যর ছেলে। মঙ্গলবার রাত নয়টার জোরারগঞ্জ বাজারের দক্ষিণ পাশে ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কে হাজীস্বরাই এলাকায় এই দুর্ঘটনা ঘটে। জানা যায় জুয়েল বৈদ্য উপজেলার জোরারগঞ্জ বাজারের কাঠ ও আসবাবের প্রতিষ্ঠিত ব্যবসায়ী। মঙ্গলবার রাত নয়টার দিকে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিল সে। পথে হাজীস্বরাই এলাকায় রাস্তার পাশে থামানো একটি সিএনজি চালিত অটোরিক্সা থেকে এক যাত্রী নেমে রাস্তার মাঝে চলে আসে। দ্রুতগতির মোটরসাইকেলের সামনে হঠাৎ পথচারী চলে আসায় তাকে বাঁচাতে ব্রেক কষলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে সড়কের উপর ছিটকে গুরুতর আহত হয় রাজীব। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে চিকিৎসকরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে রাত সাড়ে দশটায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় রাজীবের। নিহত রাজিবের বাড়িতে বাবা মা স্ত্রী ও ছোট দুটি কন্যা সন্তান রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ পরিদর্শক বোরহান উদ্দিন প্রথম আলোকে বলেন, মঙ্গলবার রাতে ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় রাজীব বৈদ্য নামের এক আরোহীর মৃত্যুর খবর জেনেছি। সড়কের ওই অংশ আমাদের দায়িত্বপ্রাপ্ত এলাকা না হওয়ায় জোরারগঞ্জ থানা পুলিশ এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

মন্তব্য (০)





image

একসঙ্গে প্রাণ গেল একই পরিবারের ৪ জনের

১

নিউজ ডেস্ক : ময়মনসিংহে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি ...

image

কাওরাইদকে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত করার অঙ্গীকার স্...

২

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নকে সন্ত্রাস,...

image

রাণীনগরে উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা

৩

নওগাঁ প্রতিনিধি: “উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক...

image

‎ময়মনসিংহে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত

৪

নিউজ ডেস্কঃ ময়মনসিংহে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার...

image

দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজার টাকা মূল্যের যৌন উত...

৫

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের রুদ্রাণী সীমান্তে ৮৩ হাজ...

  • company_logo