ছবিঃ সিএনআই
কক্সবাজার প্রতিনিধিঃ টেকনাফে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা বোঝাই ট্রলার ডুবির ঘটনায় সাগরে নিখোঁজ হওয়া বিজিবি জওয়ান বিল্লাল হাসান'র মৃতদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত বিজিবি জওয়ান হচ্ছে কুমিল্লা মুরাদ নগর এলাকার কাজিরতলা গ্রামের বাসিন্দা বজলুর রহমানের ছেলে । সে টেকনাফের শাহপরীরদ্বীপ বিজিবি বিওপিতে কর্মরত ছিলেন।
রবিবার (২৩ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে টেকনাফের শাহপরীরদ্বীপ উপকুলবর্তী গোলার পাড়া সৈকত এলাকা সংলগ্ন সাগরে ভাসমান অবস্থায় মৃতদেহটি উদ্ধার করতে সক্ষম হয়।
টেকনাফ-২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান জানান, রোহিঙ্গা বোঝাই ট্রলার ডুবির ঘটনায় বিজিবি জওয়ানরা নিজের জীবন বাজি রেখে ডুবন্ত রোহিঙ্গাদের জিবিত উদ্ধার কার্যক্রম পরিচালনা করে নারী-শিশুসহ ২৫ জনকে জিবিত উদ্ধার করতে সক্ষম হয়। উক্ত অভিযান চলাকালীন সময়ের মধ্যে আমাদের এক সদস্য সাগরে ডুবে যায়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। অবশেষে নিখোঁজ থাকার দুই দিন পর সাগর থেকে পানিতে তলিয়ে যাওয়া বিজিবি সৈনিক বিল্লালের মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছি।
তিনি আরো জানান, সংঘটিত ঘটনার দিন বিজিবি সদস্যরা জীবনের মায়া ত্যাগ করে শিশুসহ ২৫ জনকে উদ্ধার করে। পাশাপাশি শিশুসহ চার রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার করা হয়েছিল।
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে মাদকবিরোধী পৃথক অভিযানে দু...
নিউজ ডেস্ক : ময়মনসিংহে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি ...
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নকে সন্ত্রাস,...
নওগাঁ প্রতিনিধি: “উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক...
নিউজ ডেস্কঃ ময়মনসিংহে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার...

মন্তব্য (০)