ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধিঃ পাবনায় আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আত্মসমর্পনকারী চরমপন্থি সদস্যদের মাঝে চাল বিতরণ করা হয়েছে।
রোববার (২৩ মার্চ) দুপুরে সদর উপজেলার মনোহরপুর এলাকায় জালালপুর নতুনপাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমিতির আয়োজনে এ চাল বিতরণ করেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।
এ সময় আরও উপস্থিত ছিলেন এনএসআই পাবনার উপ-পরিচালক তৌফিক ইকবাল, সহকারি পরিচালক এবিএম লুৎফুল কবির, সদর থানার ওসি আব্দুস সালাম, জালালপুর নতুনপাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমিতির সভাপতি ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক বাবলু ব্যাপারী, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন।
এ সময় ৭০ জন আত্মসমর্পনকারী চরমপন্থী সদস্যের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়।
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় মেঝের নিচ...
নিজস্ব ডেস্ক : রাঙামাটির রাজস্থলী উপজেলা থেকে সাবেক তথ্যমন্ত্রী ও চট্টগ্রাম-৭...
নওগাঁ প্রতিনিধি: সারা দেশে সংগঠিত অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের ...
নিজস্ব ডেস্ক : সিলেট-৩ আসনের সরকারদলীয় সংসদ সদস্য মোহাম্মদ আবদুল মালেকের বাসা...
নিজস্ব ডেস্ক : কাজের আশায় ভারতে গিয়ে আটক হওয়া আট বাংলাদেশি নাগরিককে ট্রাভেল প...

মন্তব্য (০)