• সমগ্র বাংলা

কালীগঞ্জে চাঁদাবাজী-মাদকের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে কালীগঞ্জে চাঁদাবাজী, সন্ত্রাসী কর্মকান্ড ও মাদকের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ মার্চ) বিকেলে উপজেলার নাগরী ইউনিয়নের উলুখোলা এলাকার বিরতুলে এ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। 

শহীদ রমিজ উদ্দিন সমাজ কল্যাণ সংঘ ও স্থানীয় বিএনপি সমর্থক গোষ্ঠি কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংঘের সভাপতি মো. মনির উদ্দিন মোল্লা। 

প্রতিবাদ মিছিলটি বিরতুলের কয়েকটি সড়ক পদক্ষিণ শেষে সংক্ষিপ্ত পথ সভায় মিলিত হয়। এতে বক্তব্য রাখেন  কেন্দ্রীয় কৃষকদল নেতা নজরুল ইসলাম মোল্লা, বিএনপি নেতা রুকুন উদ্দিন মোল্লা, শামীম ভূঁইয়া, যুবদল নেতা আলী হোসেন মোল্লা, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন, আলী হোসেন সরকার প্রমুখ।

এ সময় শহীদ রমিজ উদ্দিন সমাজ কল্যাণ সংঘের অন্যান্য সদস্য, স্থানীয় বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। পরে তাদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মন্তব্য (১)





image
image

নারায়ণগঞ্জে গোপন চেম্বার খুঁড়ে ৯৯ বোতল স্কাফ উদ্ধার, গ্রে...

১

​নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ ​নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় মেঝের নিচ...

image

সাবেক তথ্যমন্ত্রী হাছান মাহমুদের চাচাতো ভাই গ্রেপ্তার

২

নিজস্ব ডেস্ক : রাঙামাটির রাজস্থলী উপজেলা থেকে সাবেক তথ্যমন্ত্রী ও চট্টগ্রাম-৭...

image

রাণীনগরে অগ্নিসন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির প্রতিব...

৩

নওগাঁ প্রতিনিধি: সারা দেশে সংগঠিত অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের ...

image

এমপি আবদুল মালেকের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

৪

নিজস্ব ডেস্ক : সিলেট-৩ আসনের সরকারদলীয় সংসদ সদস্য মোহাম্মদ আবদুল মালেকের বাসা...

image

ভারতে কারাভোগ শেষে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি

৫

নিজস্ব ডেস্ক : কাজের আশায় ভারতে গিয়ে আটক হওয়া আট বাংলাদেশি নাগরিককে ট্রাভেল প...

  • company_logo