• শিক্ষা

গাজায় হামলার প্রতিবাদে জাককানইবিতে বিক্ষোভ মিছিল

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

জাককানইবি প্রতিনিধিঃ সম্প্রতি ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। 

বুধবার (১৯ মার্চ) দুপুরে ক্যাম্পাসে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশ নেন। বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের জয়ধ্বনি মঞ্চ থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শিক্ষার্থীরা ইসরায়েলের বিরুদ্ধে নানা শ্লোগানে মুখরিত করে তোলেন ক্যাম্পাস। মিছিল শেষে সমবেত মোনাজাতে গাজাবাসীর জন্য দোয়া-মোনাজাতে অংশ নেয় শিক্ষার্থীরা।

এসময় সমাবেশে শিক্ষার্থীরা বলেন, "গাজায় নিরীহ মানুষের ওপর ইসরায়েলের বর্বরোচিত হামলা চরম মানবাধিকার লঙ্ঘনের শামিল। বিশ্ব মুসলিম সম্প্রদায়ের উচিত দ্রুত এই গণহত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া।" 

তারা আরও বলেন, "যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনিদের ওপর হামলা চালানো স্পষ্টতই ইসরায়েলের আগ্রাসন নীতি প্রকাশ করে। আমরা মজলুমদের পক্ষে সবসময় প্রতিবাদ করে যাবো।"

বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরাও এ বিক্ষোভ মিছিলে অংশ নেন। তারা গাজার জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন এবং ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে দৃঢ় অবস্থান নেন।

মন্তব্য (১)





image
image

‎প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে বদ্ধপরিকর সরকার: ...

১

নিউজ ডেস্কঃ যুগের চাহিদার সঙ্গে সংগতিপূর্ণ শিক্ষাব্যবস্থার আ...

image

মেডিকেল-ডেন্টালে ভর্তির নীতিমালা প্রকাশ

২

নিউজ ডেস্কঃ দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল-ডেন্টাল কলে...

image

ম্যানেজিং কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করে পর...

৩

নিউজ ডেস্ক : বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যান...

image

‎টানা ছুটিতে যাচ্ছে শিক্ষার্থীরা, কোন প্রতিষ্ঠানে কত দিন ...

৪

নিউজ ডেস্কঃ বছরের শেষ মাস ডিসেম্বরে শীতকালীন অবকাশ ও বড়দিন উ...

image

এসএসসিতে বোর্ডপ্রতি জিপিএ-৫ প্রাপ্ত ১০০ শিক্ষার্থীকে ল্যা...

৫

নিউজ ডেস্কঃ চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় বোর্ডপ্রতি ...

  • company_logo