• সমগ্র বাংলা

ঈশ্বরগঞ্জে ধর্ষণ বিরোধী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি: "শুধু গ্রেপ্তার নয়, দ্রুত বিচার নিশ্চিত কর”এই শ্লোগানকে সামনে রেখে সারা দেশে চলমান ধর্ষণের বিচার চেয়ে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কলেজ শিক্ষার্থীদের উদ্যোগে ধর্ষণ বিরোধী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসুচী পালিত হয়েছে। সোমবার ঈশ্বরগঞ্জ ডিগ্রি কলেজ, ঈশ্বরগঞ্জ আইডিয়াল কলেজ ও ঈশ্বরগঞ্জ রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসুচী পালিত হয়। এতে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

সকাল ১১টায় ঈশ্বরগঞ্জ ডিগ্রি কলেজ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের উপজেলা পরিষদের সামনে ঘন্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে যোগদানকারী শিক্ষার্থীরা ধর্ষণের বিরুদ্ধে সরকারের দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবিতে বিভিন্ন প্লেকার্ড প্রদর্শন করেন।  এছাড়াও বিক্ষোভ মিছিলে "ধর্ষণের বিরোধী বিভিন্ন স্লোগান দেয়।

এসময় বক্তব্য রাখেন, ছাত্রনেতা হাসানুর রহমান সজীব, ইমরান হাসান মিলন, সাকিবুজ্জামান সাকিব, ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ শিক্ষার্থী আরাফাত আহমেদ সানি, রেদোয়ান হাসান, ঝর্ণা আক্তার, তুহিন আহমেদ, রেসিজেন্সিয়াল মডেল কলেজ শিক্ষার্থী তাসনুবা সুরাইয়া সেতু, নিলুফা আক্তার, কামরুন্নাহার, মুমিনুল ইসলাম, আইডিয়াল কলেজ শিক্ষার্থী জাকিরুল ইসলাম সোহান, মামুন মিয়া, সাকিবুল ইসলাম শান্ত, পাভেল আহমেদ সরকার ও চরনিখলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সামিউল ইসলাম তালুকদার প্রমুখ।

এসময় তারা বলেন, দেশে নারী ও কণ্যা শিশু নির্যাতন ও ধর্ষণের ঘটনা নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ঘরে বাইরে কর্মক্ষেত্রে ভয়াবহ নির্যাতনের শিকার হচ্ছে কণ্যা শিশু সহ সব বয়সী নারী। অপরাধীদের দৃষ্টান্তমুলক শাস্তি না হওয়ায় ও বিচার প্রক্রিয়ায় দীর্ঘ সুত্রিতার কারণে অব্যহত ভাবে ধর্ষণ নির্যাতন সংগঠিত হচ্ছে। কন্যা শিশু ও নারীদের নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় আইন সংস্কার ও বিদ্যমান আইন কার্যকর ভাবে নিশ্চিত করা হলে নারী নির্যাতন ও ধর্ষণের মত জগন্য অপরাধ প্রতিরোধ করা সম্ভব।

মন্তব্য (০)





image

অবৈধভাবে মালয়েশিয়া যাত্রা : সেন্টমার্টিন উপকূলে ৬৫ যাত্রী...

১

কক্সবাজার প্রতিনিধি : সেন্টমার্টিনের অদূরে ট্রলারের ইঞ্জিন ও...

image

সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে যারা চক্রান্ত করছে তাদের বি...

২

পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ব...

image

চাটমোহরে পুলিশের অভিযানে মাদকসেবী ও কারবারিসহ আটক ৩

৩

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে মাদকবিরোধী পৃথক অভিযানে দু...

image

একসঙ্গে প্রাণ গেল একই পরিবারের ৪ জনের

৪

নিউজ ডেস্ক : ময়মনসিংহে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি ...

image

কাওরাইদকে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত করার অঙ্গীকার স্...

৫

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নকে সন্ত্রাস,...

  • company_logo