প্রতীকী ছবি
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে ৮ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক বৃদ্ধকে আটক করেছে কালিয়াকৈর থানা পুলিশ । আটককৃত ওই বৃদ্ধর নাম মহর আলী(৬০)। সে সুরিচালা এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় ওই শিশুকে চকলেট কিনে দেয়ার কথা বলে পাশের একটি নির্জন এলাকায় নিয়ে যায় ওই বৃদ্ধ । এ সময় ওই শিশুকে ধর্ষণ করতে গেলে লোকজন দেখে ফেলে। পরে স্থানীয়রা ওই বৃদ্ধকে আটক করে মৌচাক পুলিশ ফাড়িতে খবর দেয়। পুলিশ ওই বৃদ্ধ কে আটক করে কালিয়াকৈর থানা নিয়ে আসে।
ধর্ষণ চেষ্টা সময় বৃদ্ধকে হাতেনাতে ধরার ভিডিও আজ রবিবার (১৬ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে।
উক্ত ভিডিওতে দেখা যায় এক বৃদ্ধ ছোট্ট একটি শিশুকে বাশ ঝাড়ে নিয়ে ধর্ষণের চেষ্টা অর্থাৎ প্রস্তুতিকালে এলাকার লোকজন মোবাইল দিয়ে ভিডিও করতে করতে তার কাছে গেলে সে ছোট্ট শিশু মেয়েটিকে উঠিয়ে দেয় এবং লোকজন তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।
কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ জানান, ধর্ষণের অভিযোগে মহর আলী নামে এক বৃদ্ধকে আটক করা হয়েছে। এ ব্যাপারে ধর্ষনে চেষ্টায় একটি মামলা নেয়া হয়েছে। অভিযুক্তকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় মেঝের নিচ...
নিজস্ব ডেস্ক : রাঙামাটির রাজস্থলী উপজেলা থেকে সাবেক তথ্যমন্ত্রী ও চট্টগ্রাম-৭...
নওগাঁ প্রতিনিধি: সারা দেশে সংগঠিত অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের ...
নিজস্ব ডেস্ক : সিলেট-৩ আসনের সরকারদলীয় সংসদ সদস্য মোহাম্মদ আবদুল মালেকের বাসা...
নিজস্ব ডেস্ক : কাজের আশায় ভারতে গিয়ে আটক হওয়া আট বাংলাদেশি নাগরিককে ট্রাভেল প...

মন্তব্য (০)