• সমগ্র বাংলা

নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ অপরাধিদের দ্রুত বিচার নিশ্চিতের দাবিতে সনাকের কর্মসূচি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধিঃ সারাদেশে নারী ও কন্যাশিশু নির্যাতন ও ধর্ষণ নিত্য নৈমিত্তিক ঘটনার প্রতিবাদে এবং অপরাধিদের দ্রুত বিচারের দাবিতে দিনাজপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

টিআইবি’র অনুপ্ররণায় গঠিত সচেতন নাগরিক কমিটি সনাকের ডাকে আজ রবিবার সকালে  দিনাজপুর প্রেসক্লাবের সামনের সড়কে ঘন্টাব্যাপী কর্মসূচি পালন করেছেন তারা।

এসময় বক্তব্য দেন সনাকের জেলা কমিটির সভাপতি হাবিবুল ইসলাম, টিআইবির আঞ্চলিক সমন্বয়কারী আব্দুল হান্নান আজাদ,তরুণ শিক্ষার্থী তামানা আক্তার তনু, ইয়েস গ্রুপের  দলনেতা কলেজিয়েট গার্লস্কুল এন্ড কলেজে সহকারী প্রধান শিক্ষক ফজলুল করিম, অবসরপ্রাপ্ত  জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সন্ধ্যা রাণী বাগচী, সনাকের

সহ-সভাপতি লায়লা চৌধুরী, এ্যাডভোকেট. শৌলেন কান্তি রায় এবং প্রফেসর আব্দুল জলিল আহমেদ।

 বক্তারা বলেন,  মাগুড়া, কুমিল্লা, মুন্সিগঞ্জ, ফরিদপুর, টাঈালের মির্জাপুর, সীতাকুন্ড, জামালপুর, চট্রগ্রামসহ বিভিন্ন স্হানে পরিবার কর্মক্ষত্র, শিক্ষা প্রতিষ্ঠানসহ সর্বত্র নারী, শিশুরা ভয়াবহ ভাবে ধর্ষণ ও নির্যাতনের  শিকার হচ্ছে।

আলােচনায় জানানাে হয় ২০২৫ সালের জানুয়ারী মাসে সারাদেশে ৩৯ জন নারী ধর্ষণের শিকার হয়েছে। একটি গবেষণা উদ্ধৃত করে বলা হয় বছরের ফেব্রুয়ারী মাসেই ৭২ জন কন্যাশিশু এবং ১১৭ জন নারীসহ ১৮৯ জন বিভিন্ন সহিসংসতার শিকার হয়েছে। ২০২৪ সাল ৪৯ শতাংশ নারীর ওপর এধরনের সহিংসতার ঘটনা ঘটেছিল।

মন্তব্য (০)





image

অবৈধভাবে মালয়েশিয়া যাত্রা : সেন্টমার্টিন উপকূলে ৬৫ যাত্রী...

১

কক্সবাজার প্রতিনিধি : সেন্টমার্টিনের অদূরে ট্রলারের ইঞ্জিন ও...

image

সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে যারা চক্রান্ত করছে তাদের বি...

২

পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ব...

image

চাটমোহরে পুলিশের অভিযানে মাদকসেবী ও কারবারিসহ আটক ৩

৩

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে মাদকবিরোধী পৃথক অভিযানে দু...

image

একসঙ্গে প্রাণ গেল একই পরিবারের ৪ জনের

৪

নিউজ ডেস্ক : ময়মনসিংহে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি ...

image

কাওরাইদকে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত করার অঙ্গীকার স্...

৫

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নকে সন্ত্রাস,...

  • company_logo