• লিড নিউজ
  • কূটনৈতিক সংবাদ

ইউক্রেন-যুক্তরাষ্ট্র বৈঠককে সামনে রেখে সৌদি আরবে জেলেনস্কি

  • Lead News
  • কূটনৈতিক সংবাদ

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান মঙ্গলবার (১১ মার্চ) ভোরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে স্বাগত জানিয়েছেন। সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জেলেনস্কি এক গুরুত্বপূর্ণ বৈঠকের জন্য সৌদি আরবে পৌঁছান, যেখানে ইউক্রেন, সৌদি আরব এবং যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হবে। এই বৈঠক আজ লোহিত সাগর তীরবর্তী শহর জেদ্দায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বৈঠকে সৌদি যুবরাজ ইউক্রেন সংকট সমাধান এবং শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে গৃহীত সকল আন্তর্জাতিক প্রচেষ্টা ও উদ্যোগকে সমর্থনে সৌদি আরবের অঙ্গীকার  পুর্ব্যক্ত করেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট সৌদি আরবের এই প্রচেষ্টার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মধ্যপ্রাচ্যসহ বিশ্বে দেশটির গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন। বৈঠকে দুই দেশের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে, প্রেসিডেন্ট জেলেনস্কি কিং আব্দুলআজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে, তাকে অভ্যর্থনা জানান মক্কা অঞ্চলের ডেপুটি গভর্নর প্রিন্স সাউদ বিন মিশআল বিন আব্দুলআজিজ ও অন্যান্য কর্মকর্তারা।

এদিকে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সোমবার সৌদি আরবে পৌঁছালে, তাকেও স্বাগত জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

মন্তব্য (০)





image

কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান...

১

নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে ...

image

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্...

২

নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রধানমন্...

image

ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময়

৩

নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে মার...

image

প্রধানমন্ত্রীর সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভ...

৪

নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে ন...

image

ইউরোপের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এয়ারবাস কেনা ...

৫

নিউজ ডেস্ক : ইউরোপের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার ক...

  • company_logo