ছবিঃ সিএনআই
গাইবান্ধা প্রতিনিধিঃ সারা দেশে নারী ও শিশু শ্লীলতাহানি, হয়রানী বৃদ্ধি এবং মাগুড়ায় আছিয়া ধর্ষণ কান্ডের প্রতিবাদে সকল ধর্ষক ও তার সহযোগীদের প্রকাশ্যে মৃত্যুদন্ডের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে।সোমবার(১০ মার্চ) সকালে পলাশবাড়ীর রাব্বির মোড়ে সাধারণ ছাত্র-ছাত্রীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পলাশবাড়ী উপজেলার কয়েকটি স্কুল -কলেজের শিক্ষার্থীরা ধর্ষণের বিচারের দাবিতে ঢাকা - রংপুর মহাসড়ক অবরুদ্ধ করে ঘণ্টা ব্যাপী শ্লোগান দিতে থাকে।
এসময় বক্তারা বলেন,ধর্ষকদের বিচার না হওয়ায় সারাদেশে ধর্ষণের পরিমাণ বেড়ে গেছে। যার কারণে শিশু থেকে নারী ধর্ষণের শিকার হচ্ছে। ধর্ষণ আইন সংশোধন করে দ্রুত সময়ের মধ্যে তাদের বিচার নিশ্চিত করতে হবে। নইলে আপার জনতা নিজেরাই আইন হাতে তোলে নিয়ে ধর্ষকদের বিচার করা হবে।
কক্সবাজার প্রতিনিধি : সেন্টমার্টিনের অদূরে ট্রলারের ইঞ্জিন ও...
পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ব...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে মাদকবিরোধী পৃথক অভিযানে দু...
নিউজ ডেস্ক : ময়মনসিংহে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি ...
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নকে সন্ত্রাস,...

মন্তব্য (০)