• সমগ্র বাংলা

নীলফামারীতে আছিয়া ধর্ষন ও হত্যার প্রতিবাদে জেলা মহিলা দলের মানববন্ধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নীলফামারী প্রতিনিধিঃ দেশব্যাপী নারীদের প্রতি সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্থা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ মার্চ) জেলা বিএনপির কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধনে মহিলা দলের কর্মীরা একত্রিত হয়ে নারী নির্যাতনের বিরুদ্ধে ক্ষোভ ও প্রতিবাদ জানান।

মানববন্ধনে জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি তাসমিন ফওজিয়া ওপেল বলেন, “বতর্মানে নারীদের বিরুদ্ধে সহিংসতা ও নিপীড়ন আমাদের সমাজের একটি গভীর সমস্যা হয়ে দাড়িয়েছে। ধর্ষণ, অনলাইনে হেনস্থা এবং নারীদের প্রতি সহিংসতা দিন দিন বেড়েই চলেছে। কিন্তু এসব ঘটনায় বিচারহীনতা এবং আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা প্রশ্নবিদ্ধ। আমরা চাই নারীদের প্রতি সকল প্রকার সহিংসতা বন্ধ হোক। প্রতিটি নির্যাতনের ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।”

জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাসরিন আক্তার বলেন, ধর্ষক কে চিনহিত করে ২৪ ঘন্টার মধ্যে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিত করতে হবে।

এছাড়া উপস্থিত ছিলেন, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক সিমা পারভীন, ইটাখোলা ইউনিয়ন মহিলাদলের সভাপতি হুমায়রা আক্তার সহ অনেকে।

মন্তব্য (০)





image

অবৈধভাবে মালয়েশিয়া যাত্রা : সেন্টমার্টিন উপকূলে ৬৫ যাত্রী...

১

কক্সবাজার প্রতিনিধি : সেন্টমার্টিনের অদূরে ট্রলারের ইঞ্জিন ও...

image

সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে যারা চক্রান্ত করছে তাদের বি...

২

পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ব...

image

চাটমোহরে পুলিশের অভিযানে মাদকসেবী ও কারবারিসহ আটক ৩

৩

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে মাদকবিরোধী পৃথক অভিযানে দু...

image

একসঙ্গে প্রাণ গেল একই পরিবারের ৪ জনের

৪

নিউজ ডেস্ক : ময়মনসিংহে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি ...

image

কাওরাইদকে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত করার অঙ্গীকার স্...

৫

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নকে সন্ত্রাস,...

  • company_logo