• সমগ্র বাংলা

ছাত্র হত্যাকারী সাঈদ চেয়ারম্যানের ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনা সদর উপজেলায় এএমবিডি ব্রিকস নামের একটি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে প্রশাসন।

ইটভাটাটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পাবনায় দুই শিক্ষার্থীকে গুলি করে হত্যাকারী পাবনা সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ খানের মালিকানাধীন।

অবৈধ ইটভাটা অভিযানের অংশ হিসেবে সোমবার (১০ মার্চ) সকালে সদর উপজেলার দোগাছীতে এই অভিযান চালানো হয় বলে নিশ্চিত করেছেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেন।

তিনি জানান, পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ও প্রশাসনের অনুমোদন ছাড়াই ইটভাটাটির কার্যক্রম চলছিল। এজন্য সকালে অভিযান চালিয়ে ইটভাটাটি সরাসরি গুঁড়িয়ে দেয়া হয়েছে।‌ অবৈধ ইটভাটা চলতে দেয়া হবে না। অবৈধ ইটভাটার বিরুদ্ধে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানের সময় পরিবেশ অধিদপ্তর পাবনার ইন্সপেক্টর আব্দুল মোমিনসহ বাংলাদেশ সেনাবাহিনী, জেলা আইনশৃঙ্খলা বাহিনী, ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট সকল অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক আব্দুল গফুর জানান, পাবনা সদর উপজেলায় ৬২টি ইটভাটা রয়েছে। এর মধ্যে‌ ৯টি বৈধ আর ৫১টিই‌ অবৈধভাবে চলছিল। ইতিমধ্যেই আমরা আজকেরটাসহ ৫টি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছি। বাকিগুলোতেও অভিযান চলবে।

উল্লেখ্য, গত ৪ আগস্ট পাবনা শহরের ট্রাফিক মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশ চলাকালে হঠাৎ শিক্ষার্থীদের ওপর সরাসরি গুলিবর্ষণ করেন আবু সাঈদ খান। এতে ঘটনাস্থলেই মাহবুব হাসান নিলয় (১৪) ও জাহিদুল ইসলাম (১৯) নামের দুই শিক্ষার্থী নিহত এবং অনেক শিক্ষার্থী গুলিবিদ্ধ হন। এ ঘটনায় দুটি মামলার প্রধান আসামি আবু সাঈদ খান। ঘটনার পর থেকেই সাঈদ পলাতক রয়েছে।

 

মন্তব্য (০)





image

অবৈধভাবে মালয়েশিয়া যাত্রা : সেন্টমার্টিন উপকূলে ৬৫ যাত্রী...

১

কক্সবাজার প্রতিনিধি : সেন্টমার্টিনের অদূরে ট্রলারের ইঞ্জিন ও...

image

সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে যারা চক্রান্ত করছে তাদের বি...

২

পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ব...

image

চাটমোহরে পুলিশের অভিযানে মাদকসেবী ও কারবারিসহ আটক ৩

৩

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে মাদকবিরোধী পৃথক অভিযানে দু...

image

একসঙ্গে প্রাণ গেল একই পরিবারের ৪ জনের

৪

নিউজ ডেস্ক : ময়মনসিংহে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি ...

image

কাওরাইদকে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত করার অঙ্গীকার স্...

৫

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নকে সন্ত্রাস,...

  • company_logo