ছবিঃ সিএনআই
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে তিনদিন ব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ শুরু হয়েছে। রবিবার সকালে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই প্রশিক্ষণের আয়োজন করে। ২০২৪-২০২৫অর্থ বছরে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩০জন কৃষক-কৃষাণীরা অংশগ্রহণ করছে।
উদ্বোধনী দিনে প্রশিক্ষণ প্রদান করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নওগাঁর অতিরিক্ত উপ-পরিচালক খলিলুর রহমান। এছাড়াও উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাকিমা খাতুন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে কিভাবে বাড়ির আনাচে-কানাচে, পরিত্যক্ত জমি ও মাঠে তেল জাতীয় ফসলের চাষ করা যায় এবং উৎপাদন বৃদ্ধি করা যায় ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। আগামী মঙ্গলবার তিনদিন ব্যাপী এই প্রশিক্ষণ শেষ হবে।
পাবনা প্রতিনিধি : শুক্রবার দুপুরে দেশে পৌঁছানোর কথা থাকলেও এ...
কক্সবাজার প্রতিনিধি : সেন্টমার্টিনের অদূরে ট্রলারের ইঞ্জিন ও...
পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ব...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে মাদকবিরোধী পৃথক অভিযানে দু...
নিউজ ডেস্ক : ময়মনসিংহে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি ...

মন্তব্য (০)