ছবিঃ সিএনআই
নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে শনিবার (৮ মার্চ) জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, নড়াইল এর আয়োজনে সকাল ১১ টায় এ উপলক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসের প্রতিপাদ্যের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার বিভাগ, নড়াইলের উপ-পরিচালক জুলিয়া সুকায়না এতে প্রধান অতিথি ছিলেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ জুবায়ের হোসেন চৌধুরী এর সভাপতিত্বে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি), নড়াইল এর জেলা কমান্ড্যান্ট মোঃ নূরুল আবছার , মহিলা বিষয়ক অধিদপ্তর নড়াইলের উপ-পরিচালক মৌসুমী মজুমদার , সরকারি কর্মকর্তা, বিভিন্ন নারী সংগঠনের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, বিভিন্ন শ্রেনী পেশার নারীরা এ সময় উপস্থিত ছিল
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় মেঝের নিচ...
নিজস্ব ডেস্ক : রাঙামাটির রাজস্থলী উপজেলা থেকে সাবেক তথ্যমন্ত্রী ও চট্টগ্রাম-৭...
নওগাঁ প্রতিনিধি: সারা দেশে সংগঠিত অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের ...
নিজস্ব ডেস্ক : সিলেট-৩ আসনের সরকারদলীয় সংসদ সদস্য মোহাম্মদ আবদুল মালেকের বাসা...
নিজস্ব ডেস্ক : কাজের আশায় ভারতে গিয়ে আটক হওয়া আট বাংলাদেশি নাগরিককে ট্রাভেল প...

মন্তব্য (০)