ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলেছে বাংলাদেশ নারী ফুটবল দল। দুই ম্যাচেই একই ব্যবধানে (৩-১) হারল কোচ পিটার বাটলারের দল।
গত ২৬ ফেব্রুয়ারির পর আজও ঘুরে দাঁড়াতে পারেনি অফঈদা খন্দকাররা।
আরব আমিরাত অ্যাসোসিয়েশনের মাঠে ম্যাচের প্রথমার্ধেই দুই গোল হজম করে বাংলাদেশ। আরব আমিরাতকে প্রথমে এগিয়ে দেন অধিনায়ক নুফ আলাদওয়ান। বাঁ প্রান্ত থেকে কোনাকুনি শটে ব্যবধান দ্বিগুণ করেন আমেরিকান বংশোদ্ভূত মিয়া লিন্ডবোর্গ।
বিরতির পর ব্যবধান আরও বাড়ায় আরব আমিরাত। জর্জিয়া গিবসনের কাছ থেকে বল পেয়ে বক্সে ঢুকে যান আলিজাবেথ ফরশো। তাঁর ব্যাকপাস থেকেই তৃতীয় গোলটি করেন গিবসন। ৮১ মিনিটে ব্যবধান কমায় বাংলাদেশ।
এর আগে একই ভেন্যুতে প্রথম ম্যাচেও ৩-১ গোলে হেরেছে বাংলাদেশ। সান্ত্বনাসূচক গোলটি আসে দলের অধিনায়ক আফঈদা খন্দকারের কাছ থেকে।
স্পোর্টস ডেস্ক : ২০২৬ বিশ্বকাপ শেষ হওয়ার পরই জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে নিজ...
নিউজ ডেস্ক : ভারতের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করতে চায়...
স্পোর্টস ডেস্ক: মাত্র ১৫ বছর বয়সেই বিশ্ব ফুটবলের অন্যতম সম্ভ...
স্পোর্টস ডেস্ক : বৈভব সূর্যবংশীর ব্যাটিং তাণ্ডবে ১৯২ রানের চ...
নিউজ ডেস্ক : ক্রিকেটারদের জন্য নতুন পুরস্কারের ঘোষণা দিল ভার...

মন্তব্য (০)