ছবিঃ সিএনআই
নিউজ ডেস্কঃ বাহিনীকে যুগোপযোগী, পেশাদার এবং সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত বিভিন্ন ধরনের প্রশিক্ষণের আয়োজন করে থাকে। বাহিনীর আভিযানিক সক্ষমতা অর্জনের জন্য যৌথ প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরই ধারাবাহিকতায় অস্ট্রেলিয়ান হাই কমিশন এবং বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ আয়োজনে ‘‘ইনভেস্টিগেশন ইন্টারভিউ কোর্স’’ শুরু হয়েছে।

রবিবার (২ মার্চ) সকাল ১০টায় ঢাকার হোস্টেল ওয়েস্টিনে এই প্রশিক্ষণ শুরু হয়।
কর্মশালার উদ্বোধন করেন মহাপরিচালক বাংলাদেশ কোস্ট গার্ড রিয়ার এডমিরাল মো. জিয়াউল হক (ওএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি)। এই প্রশিক্ষণে বাংলাদেশ কোস্ট গার্ডের পাশাপাশি বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চ (ইমিগ্রেশন) এবং বাংলাদেশ কাস্টমস হতে মোট ১২ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারী কর্মকর্তাগণের তদন্ত কার্যক্রম সংক্রান্ত দক্ষতা বহুলাংশে বৃদ্ধি পাবে বলে ধারণা করা হয়।
এছাড়াও যথাযথ তদন্তের মাধ্যমে সঠিক তথ্য উপস্থাপন করে বিচার কার্য পরিচালনায় এই প্রশিক্ষণটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক এধরণের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।
নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে ...
নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রধানমন্...
নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে মার...
নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে ন...
নিউজ ডেস্ক : ইউরোপের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার ক...

মন্তব্য (০)